গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেনু

তারেকের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন: শফিকুর রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২৪ এএম ২০২৬
তারেকের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন: শফিকুর রহমান
ছবি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মেলনে -ছবি জামায়াতে ইসলামীর সৌজন্যে

ক্ষমতাসীন বিএনপির দুর্নীতি দমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় যদি সবকিছু চলে, তাহলে তাঁর ইশারায় দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন?

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি দেশে দুর্নীতির পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিজেই বলেছেন, পাঁচ মাসের সরকারের সময়েও দুর্নীতি বন্ধ করা যায়নি; বরং তা বেড়েছে। তিনি বলেছেন, তারেক রহমান ছাড়া সবাই দুর্নীতিতে জড়িত। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান চান না কেউ দুর্নীতি করুক। তাহলে তাঁর ইশারায় সবকিছু চললে দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন?

শফিকুর রহমান বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সরকার নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছে। আর দায় স্বীকার করার পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, বিএনপি সরকার চাঁদাবাজি কমানোর চেষ্টা করছে বলে দাবি করা হলেও এর মাধ্যমে আবারো চাঁদাবাজিকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এক কোটি থেকে দেড় কোটি মানুষকে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু টেম্পোস্ট্যান্ডের চাকরি জনগণ চায় না, এ ধরনের চাকরিকে মানুষ ঘৃণা করে।

তিনি অভিযোগ করেন, পরিবহন শ্রমিকদের ওপর বিএনপির নেতা-কর্মীদের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজিমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হলে চাঁদাবাজমুক্ত নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে শফিকুর রহমান বলেন, আল্লাহ মহাবিপদ থেকে জাতিকে রক্ষা করেছেন। হঠকারিতা করে দেশের মানুষের জন্য নতুন কোনো সংকট তৈরি করা যাবে না। তা করলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।

জনগণের আকাঙক্ষার বিপরীতে কেউ চললে জামায়াত কাউকে ছাড় দেবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। দলটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, আল্লাহই তাদের জন্য যথেষ্ট এবং তাঁর ওপরই চূড়ান্ত ভরসা রয়েছে।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে তা মেনে নেওয়া হবে না বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির।

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, অভ্যুত্থান কারও একার অর্জন নয়। শহীদরাও কোনো দলের সম্পদ নন, তাঁরা জাতির সম্পদ। জুলাইয়ের শহীদ ও আহতদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আহত ও পঙ্গুরা এখনো কষ্টে আছেন, অনেকে স্বাভাবিক কাজ করতে পারছেন না। তাঁদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে।

সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজমুক্ত পরিবহন খাত গড়তে হলে আগে চাঁদাবাজমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্ব সৎ হলে চাঁদাবাজিমুক্ত দেশ গড়া সম্ভব।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমসহ সংগঠনের নেতারা।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো
৩১ জুলাই ২০২৬

বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সারজিস

তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না
৩১ জুলাই ২০২৬

তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না

কোম্পানীগঞ্জের পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জের পর সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা
৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জের পর সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা

হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস...

এনসিপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজপথ, মুখোমুখি বিএনপি-পুলিশ
২৯ জুলাই ২০২৬

এনসিপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজপথ, মুখোমুখি বিএনপি-পুলিশ

হবিগঞ্জে ১৪৪ ধারা, চট্টগ্রামেও সংঘর্ষ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই