গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৫২ এএম ২০২৬
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সেখানে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে।

এর আগে বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মরদেহ বের করা হয়। কফিন মোড়ানো মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। গুলশান অ্যাভিনিউএ'র ১৯৬ নম্বরে তারেক রহমানের বাসভবনের সামনে।

সেখান থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৩টায় স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে।

বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এসি/আপ্র/৩১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই