গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৩ এএম ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটির প্রতিনিধিরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

মনোনয়নপত্র জমা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি, দীর্ঘ ১৭ বছর আমাদের যে নেতাকে তারা প্রবাস জীবনে বাধ্য করেছিল, আজ আল্লাহর রহমতে জনগণের দোয়ায় তিনি দেশে ফিরে এসেছেন।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরে আসার দিন নগরবাসী যেভাবে ঐক্যবদ্ধভাবে তাকে বরণ করে নিয়েছেন, সে জন্য আমরা নগরবাসীকে ধন্যবাদ জানাই। ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনেও ঢাকা-১৭ এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দেবে বলে আমরা আশা করি।

আব্দুস সালাম আরো বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি ভোটের জন্য অপেক্ষা করছে। নতুন প্রজন্ম গত তিনটি ভোট দিতে পারেনি। নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক, এটাই আমরা আশা করি। তিনি বলেন, এখনো যে ষড়যন্ত্র চলছে, তা ভেদ করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এই দেশের সব জনগণের পক্ষে কথা বলবে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি পদে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট
১০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় নিশ্চিত-এমন রাজনৈতিক বাস্তবতা জেনেও প্রার্থী দেওয়ার...

বিতর্কের পেছনে ষড়যন্ত্র ও শয়তানের হাত দেখছেন জামায়াত আমির
১০ আগস্ট ২০২৬

বিতর্কের পেছনে ষড়যন্ত্র ও শয়তানের হাত দেখছেন জামায়াত আমির

একের পর এক বিতর্কে জড়ানোর প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণে দলের নীতিনির্ধারকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ...

জুলাই জাদুঘরে লাল ফোনে হাসিনার কথোপকথন শুনলেন নাহিদ ইসলাম
০৮ আগস্ট ২০২৬

জুলাই জাদুঘরে লাল ফোনে হাসিনার কথোপকথন শুনলেন নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন এনসিপি নেতারা

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক
০৮ আগস্ট ২০২৬

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই