গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৫ এএম ২০২৬
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, উনি (তারেক রহমান) আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব কথা বলেন এনআইডি ডিজি।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হবে।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারো সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।

আবার তার মোবাইলে এসএমএস যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আজ দুপুরেই তার নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমানে দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।

এসি/আপ্র/২৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই