গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: ফখরুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৭:৩১ এএম ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: ফখরুল
ছবি

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এরপরই এই বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বর্তমানে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ প্রতীক্ষার পর গণসংবর্ধনা মঞ্চে আসেন তারেক রহমান। নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর ৩০০ ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়ী হবো।

এসি/আপ্র/২৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই