গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৫৭ এএম ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য আমাদের কাছে এসেছে। যারা আমাদের বাধা দিতে চাইবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।

তিনি ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ সাধারণ জনগণকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার ইতিহাস মানুষ ভুলে যায়নি। কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নামে বাস্তবে কিছুই নেই। এসব হলো প্রতারণার একটি প্যাকেজ, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের প্রকৃত সংকট হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থা, অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের আইনের আওতায় আনা এবং বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র, নির্বাচন কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছে 'শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে'। তার এই লজ্জাজনক বক্তব্যে প্রমাণ করে, তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই এনসিপি ও ১১ দলীয় জোট নির্বাচনী মাঠে রয়েছে।

এসি/আপ্র/২৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই