গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৪৬৩ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৩ এএম ২০২৬
একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৪৬৩ জন
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৩ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হল। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১৫ হাজার ১৫৩ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ৬২ জন। দক্ষিণ সিটির হাসপাতালে ৫৭ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ৬৬ জন ও ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ৩২ এবং রংপুরে ২০ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের; হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখের বেশি।

কেএমএএ/আপ্র/৩০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল
২২ সেপ্টেম্বর ২০২৬

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল নিয়ে এসেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পর্যায়ের মোট ৩১ জ...

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ার পর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে পরিবহনের রুট পারমিট বাতিল, জরিমানা ও...

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
২২ সেপ্টেম্বর ২০২৬

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জ...

মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া বাড়লো
২২ সেপ্টেম্বর ২০২৬

মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া বাড়লো

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই