গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট
ছবি

ছবি সংগৃহীত

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনেও ভোগান্তি তৈরি হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, এফএসআরইউতে কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, অনেক স্থানে চুলায় গ্যাসের চাপ এতটাই কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। কোথাও চুলা মিটমিট করে জ্বলছে, আবার কোথাও গ্যাস প্রায় নেই বললেই চলে। এতে বিকল্প ব্যবস্থায় রান্না করতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার।

মিরপুরের বাসিন্দা জাহানারা আক্তার বলেন, সকালে রান্না করতে গিয়ে দেখেন চুলায় গ্যাসের চাপ খুবই কম। এতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লেগেছে রান্না করতে।

মধ্যবাড্ডার বাসিন্দা সুমাইয়া ইয়াসমিন জানান, সকালে শুধু ভাত রান্না করতেই প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। অন্য কোনো রান্না করতে না পেরে পরিবারের সদস্যদের পান্তা ভাত খেতে হয়েছে। তিনি বলেন, কয়েক দিন ধরেই সকালে ও রাতে গ্যাসের চাপ কম থাকলেও দুপুরের দিকে কিছুটা স্বাভাবিক হয়।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনে দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এবং কিছু স্টেশন সাময়িকভাবে কার্যক্রম সীমিত করেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সীমিত গ্যাস সরবরাহের কারণে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ সচল রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভাগের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এফএসআরইউর কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞরা কাজ করছেন। একই সঙ্গে গ্যাস সরবরাহ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসি/আপ্র/২৩/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে