গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়ক হবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়ক হবে
ছবি

ছবি সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, যাতে ঢাকা সিটি করপোরেশন একটি উপযুক্ত সড়ক নির্বাচন করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণ করে।

এ উদ্যোগের জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাতারের প্রয়াত সাবেক আমিরকে সম্মান জানানো মানে বন্ধুত্বপূর্ণ কাতারি জনগণের প্রতিও শ্রদ্ধা জানানো।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং সামগ্রিক অগ্রযাত্রায় কাতার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে রয়েছে। পাশাপাশি দেশটিতে কর্মরত লাখো বাংলাদেশির কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও কাতার গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি-সংকটের সময় কাতার নিজেও নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিজেদের নাগরিকদের মতোই নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছে।

এসব পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্বীকৃতি হিসেবেই মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাং শব্দই থাকবে না: ডিএমপি কমিশনার
১৩ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাং শব্দই থাকবে না: ডিএমপি কমিশনার

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ম...

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক স্থান থেকে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ...

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে...

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জে ফেরার পথে ময়মনসিংহের ভালুকা থেকে বাসে উঠেছিলেন জাহাঙ্গীর আলম। কিছু দূর যাওয়ার পরই তাঁর স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে