গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে জয়লাভের জন্য বিজেপিকে বিএনপির অভিনন্দন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৩ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে জয়লাভের জন্য বিজেপিকে বিএনপির অভিনন্দন
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

ভারতের সংবাদ সংস্থা— এএনআইয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিনন্দন জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

সাক্ষাৎকারে তিনি বিজেপি সরকারকে তিস্তা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন।

বিএনপি নেতা হেলাল বলেন, ‘পশ্চিমবঙ্গে জয় পাওয়া সুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপিকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি, এই বিজয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সরকারের মধ্যে আগের মতো সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে।’

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে দুইপক্ষ একমত হয়েছিল।

মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়।

নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার মত বদলায়নি।

এখন মমতার বিদায়ে চুক্তিটি আলোর মুখ দেখবে কিনা, সেই জিজ্ঞাসা তৈরি হয়েছে।

অনেকের মতো আজিজুর বারী হেলালও মনে করেন, মমতা ব্যানার্জি তিস্তা চুক্তির ‘বাধা’ ছিলেন।

তিনি বলেন, ‘আগে আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ব্যারাজ বাস্তবায়নে বাধা ছিলেন। আমার ধারণা, এখন বাংলাদেশ সরকার ও মোদি সরকার, যেটা তারা দীর্ঘদিন ধরে করতে চাইছিল, সেই তিস্তা চুক্তি বাস্তবায়নে বিজেপি সহায়তা করবে। তৃণমূল কংগ্রেসের জায়গায় বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বলে আমি মনে করি।’

বাংলাদেশের লাগোয়া রাজ্যটিতে টানা দেড় দশক ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে।
সানা/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল
১৫ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। এ উপ...

শোকাবহ ১৫ আগস্ট আজ, বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী
১৫ আগস্ট ২০২৬

শোকাবহ ১৫ আগস্ট আজ, বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী

আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক দিন। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্ব...

শান্তিরক্ষা মিশন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১৪ আগস্ট ২০২৬

শান্তিরক্ষা মিশন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিন...

আগামী সপ্তাহে দিল্লিতে মোদী-তারেক বৈঠকের জোর প্রস্তুতি
১৪ আগস্ট ২০২৬

আগামী সপ্তাহে দিল্লিতে মোদী-তারেক বৈঠকের জোর প্রস্তুতি

আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর হতে পারে বলে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক মহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে