গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহান মে দিবস আজ

শ্রমিকের অধিকার কতদূর

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ০১:৪১ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ১৫:২৬ এএম ২০২৬
শ্রমিকের অধিকার কতদূর
ছবি

বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ১৯৭২ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে -ছবি সংগৃহীত

মহান মে দিবস আজ; যা সারা বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার, আত্মত্যাগ ও ন্যায্য মজুরির দাবির প্রতীক হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনে শ্রমিকদের আট ঘণ্টা কর্মদিবসের দাবিকে কেন্দ্র করে রক্তাক্ত ঘটনার পর থেকেই ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ১৯৭২ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।

তবে ইতিহাসের সেই অর্জন আজও বাস্তবে কতটা কার্যকর-এ প্রশ্ন নতুন করে সামনে এসেছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবন বাস্তবতায়। গার্মেন্টস, নির্মাণ, পরিবহন, কৃষি ও অপ্রাতিষ্ঠানিক খাতে কোটি কোটি শ্রমিক এখনো দীর্ঘ কর্মঘণ্টা, স্বল্প মজুরি এবং অনিরাপদ কর্মপরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে আট ঘণ্টার পরিবর্তে ১০ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হয়, অনেক জায়গায় ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিকও নিশ্চিত নয়।

নারী শ্রমিকদের অবস্থাও উদ্বেগজনক। কৃষি, গার্মেন্টস, চাতাল, ইটভাটা, হোটেলসহ নানা খাতে তারা পুরুষ শ্রমিকের সমান পরিশ্রম করলেও তুলনামূলক কম মজুরি পান। একই সঙ্গে ঘরের অদৃশ্য শ্রম মিলিয়ে তাদের বহুমুখী বঞ্চনার চিত্র আরো গভীর।

অন্যদিকে গৃহকর্মী, রিকশাচালক, দিনমজুর ও পরিবহন শ্রমিকদের বড় অংশের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মঘণ্টা, সামাজিক নিরাপত্তা বা ছুটির কোনো নিশ্চয়তা নেই। কাজ না করলে জীবিকা বন্ধ-এই বাস্তবতা তাদের জীবনকে প্রতিনিয়ত অনিশ্চয়তায় রাখে।

শ্রম আইনে সুরক্ষার কথা থাকলেও বাস্তবে এর প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও নিরাপত্তাহীনতার ঘটনাও শ্রমিক জীবনের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।

এদিকে মে দিবসকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। লাখো নেতাকর্মীর সমাগমের প্রস্তুতির কথাও জানিয়েছেন আয়োজকরা।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করেছে। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।

মে দিবসকে ঘিরে শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশের দাবি আবারো উচ্চারিত হলেও বাস্তবতার মাঠে শ্রমজীবী মানুষের সংগ্রাম এখনো অব্যাহত-এমনটাই বলছেন বিশ্লেষকেরা।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের পর এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাত্র...

তেজগাঁওয়ের ১২ জনের জঙ্গি সংশ্লিষ্টতা, গড়তে চায় ‘ইত্তেহাদুল উম্মাহ’: স্বরাষ্ট্রমন্ত্রী
২০ সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ের ১২ জনের জঙ্গি সংশ্লিষ্টতা, গড়তে চায় ‘ইত্তেহাদুল উম্মাহ’: স্বরাষ্ট্...

তেজগাঁও কলেজের মসজিদে জুমার নামাজের পর আটক ২৩ জনের মধ্যে ১২ জনের উগ্রবাদী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার...

অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জনের মধ্যে সরাসরি জড়িত তিন: পুলিশ সুপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্...

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ
২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানালো পুলিশ

দুইদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। হঠাৎ এমন ভীতিজনক কর্মকাণ্ডের জন্য কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই