গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মেনু

জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
ছবি

ছবি সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন।  

এ অবস্থায় মন্ত্রণালয়/বিভাগ থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম (যেমন; সভা, কর্মশালা, প্রশিক্ষণ)-এ মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

চিঠিতে উল্লেখ করা হয়, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে। একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়। 

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিষয় যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়।

এসি/আপ্র/১৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর...

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল ২০২৬

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ত...

বৈশাখের প্রথম দিনে ঢাকায় আবহাওয়া যেমন থাকবে
১৪ এপ্রিল ২০২৬

বৈশাখের প্রথম দিনে ঢাকায় আবহাওয়া যেমন থাকবে

পয়লা বৈশাখের প্রথম দিনে রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই...

নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত
১৪ এপ্রিল ২০২৬

নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক এবং তার স্পিরিচুয়াল বিড়াল ড্যানড্যান সবাইকে নতুন বছরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই