গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

শান্ত-মারিয়ামে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:১৯ এএম ২০২৬
শান্ত-মারিয়ামে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
ছবি

মঙ্গলবার সকাল ৯টায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা -ছবি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক থেকে নেওয়া

বৈশাখী শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে শান্ত-মারিয়াম ও দেশের প্রথম ডিজাইন ও সংস্কৃতিনির্ভর সৃজনশীল শিক্ষাপ্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। বড় মাছ, ময়ূর, পুতুল, প্যাঁচা, ঈগল ও বাঘসহ নানা বৈশাখী প্রতীক এবং রঙিন মুখোশে সাজানো শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্ত-মারিয়াম একাডেমি ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী খই, মুড়ি, বাতাসা, মৌসুমি ফল ও শরবতের আপ্যায়নের মধ্য দিয়ে পর্বটির সমাপ্তি ঘটে।

এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, ডেজিগনেটেড ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ, ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য্য, ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মাশিউদ্দিন আনোয়ার আহমেদ, জিডিএম বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বাংলা নববর্ষ ও হালখাতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন।

সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। বর্ষবরণ উপলক্ষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সানা/আপ্র/১৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।...

জবিতে পশু জবাই নিয়ে দুঃখ প্রকাশ, নতুন তারিখে গরু ভোজের ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

জবিতে পশু জবাই নিয়ে দুঃখ প্রকাশ, নতুন তারিখে গরু ভোজের ঘোষণা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইসংক্রান্ত নির্দেশনা ঘিরে সৃষ্ট ভুল বোঝ...

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো
১৫ অক্টোবর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের...

আজ বিশ্ব ছাত্র দিবস: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়
১৫ অক্টোবর ২০২৬

আজ বিশ্ব ছাত্র দিবস: শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরার দিন বিশ্ব ছাত্র দিবস আজ (১৫ অক্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে