গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

হাইব্রিড সূচিতে ক্লাস চালুর সিদ্ধান্ত এ সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
হাইব্রিড সূচিতে ক্লাস চালুর সিদ্ধান্ত এ সপ্তাহেই: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালু করা হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


সচিবালয়ে রোববার (৫ এপ্রিল) সাংবাদিকদের মুখোখুখি হয়ে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেমটিক ডিস্ট্রিবিউশন করা যায় সে ব্যাপারে। আমরা এখনও স্টেকহোল্ডারদের সঙ্গে বসতে পারি নাই। কাল পরশু স্টেকহোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং সেটা আমরা ক্যাবিনেটকে অবহিত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত নিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে।


আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অংশীজনদের মতামত তুলে ধরা হবে বলে শিক্ষামন্ত্রী বলেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় করতে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি, অনলাইনেও ক্লাস নেওয়ার বিষয়ে ভাবছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


এ বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় আলোচনা হয়েছে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এইটা তো এই সময়টার ভেতর তারা করবে। রোববার থেকে...কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। কারণ ওগুলো তো সব ক্লাসের সব রকমের ব্যবস্থা হবে না।

 তো সেই কনসালটেশনগুলো আশা করছি রোব ও সোমবারের মধ্যে হয়ে যাবে। রোববার থেকে হয়তো নির্দেশনা যাওয়া শুরু হবে যে এগুলা এগুলো এইভাবে হোক। যাতে কোন এডুকেশনটা এফেক্টেড না হয়।


সানা/ডিসি/আপ্র/৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি
০৭ অক্টোবর ২০২৬

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার...

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ, স্ক...

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে
০৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে

বাংলাদেশের কারাগারে থাকা মোট বন্দীর ৬৬ দশমিক ৯ শতাংশ বিচারপূর্ব বন্দী। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ বন্...

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার
০৭ অক্টোবর ২০২৬

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই