গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও, এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার।
ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাই কমিশনারে সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলা আছে, কোনটার সাজা হয়েছে; আরো যারা আছে। তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি।

এ সরকার আসার পর শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি যায়নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি। এটাতো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা।

ইরানে ঝুঁকিতে থাকলে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে সরকার: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যদি জীবনের ঝুঁকিতে পড়েন, তবে তাদের অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি আছেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। তিনি বলেন, ‘আজকে পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, তারা নিরাপদে আছেন। তারা সেখানে অনিরাপদে নেই। তেহরান মিশনের সাথে সর্বদা তাদের যোগাযোগ আছে। তারা যদি কোনো জীবনের ঝুঁকিতে থাকে, তাহলে অবশ্যই আমরা ফিরিয়ে আনব।’

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বারবার বলে আসছে যুদ্ধ বন্ধ হোক এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান হোক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যের সবার ফেরত আসা সম্ভব নয়। তবে যারা আসতে আগ্রহী তারা যেন আসতে পারে, সেজন্য কাজ করছি।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২০ মার্চ একটি চার্টার্ড ফ্লাইটযোগে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী।
সানা/আপ্র/২৪/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে