গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। এটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একই দিনে আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে এ কর্মসূচি উদ্বোধন করবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ কর্মসূচি হবে চার বছর মেয়াদি। প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার ঘোষণা অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব ইনশাআল্লাহ।’

পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেটির ওপর জোর দিয়েছেন সেটি হচ্ছে যে খাল খননে যাতে সাধারণ মানুষ এবং শ্রমিকদের সম্পৃক্ত করা হয়। এক্সকাভেটর বা যন্ত্রাংশের মাধ্যমে খননটা যেন কম হয়। ৫০ পার্সেন্টের ওপর, কমপক্ষে ৬০ থেকে ৭০ পার্সেন্ট যাতে সাধারণ মানুষ এবং সাধারণ শ্রমিক তারা সম্পৃক্ত হয়ে এ খালটা খনন করা হয়।’

‘কিছু কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এবং হাইস্কুল এবং কলেজ লেভেলের ছাত্র-ছাত্রীদেরও যাতে এ জাতীয় কর্মসূচিতে সম্পৃক্ত করা যায় এ ব্যাপারে উনি (প্রধানমন্ত্রী) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের নির্দেশনা দিয়েছেন।’

মীর শাহে আলম বলেন, ‘এটি রাজনৈতিক অঙ্গীকার, আর জনবান্ধব কর্মসূচি।’

এর আগে খাল খননের নামে বেশ কিছু লুটপাটের চিত্র আমরা দেখেছি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘এই জন্যই তো আমরা জনসম্পৃক্ততা বাড়াচ্ছি, লেবার দিয়ে কাজ করানোর কথা বলছি। জনসম্পৃক্ততা বাড়ানোর কথা বলছি এবং মাঠে নিজে স্থানীয় মন্ত্রী এবং এমপিরা থাকবেন।’

এসি/১০/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই