গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, আনন্দ মিছিল-সভায় বারণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৮ এএম ২০২৬
নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, আনন্দ মিছিল-সভায় বারণ
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে কোনা আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনা আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।

বিএনপি জানায়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

এসি/আপ্র/১৩/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণের সিদ্ধান্ত
০৪ নভেম্বর ২০২৬

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণের সিদ্ধান্ত

পদ্মা ব্যারাজ, পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু এবং যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত স...

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
০৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প...

চাঁদাবাজির মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র, জবানবন্দিতে রিয়াদের স্বীকারোক্তি
০৩ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র, জবানবন্দিতে রিয়াদের স্বীকারোক্তি

সাবেক সংসদ সদস্য শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং ১০ লাখ টাকা আদায়ের মামলায় বৈ...

ছড়িয়ে পড়ছে শ্রমিক আন্দোলন, অস্থির চার শিল্পাঞ্চল
০৩ নভেম্বর ২০২৬

ছড়িয়ে পড়ছে শ্রমিক আন্দোলন, অস্থির চার শিল্পাঞ্চল

ন্যূনতম মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে