গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩৩ এএম ২০২৬
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। হয়রানি কমানো এবং প্রবাসীদের সেবার মান বাড়াতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে এই বিশেষ সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।

অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীরা minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ঠিকানায় নিজেদের অভিযোগ পাঠাতে পারবেন। এই সেলে পাওয়া প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখতে সেলে আসা আবেদন এবং অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী এবং সচিবের কাছে উপস্থাপন করা হবে। ফলে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রবাসীদের যেকোনো সংকটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হবে।

এসি/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পু...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসায় বিশিষ্টজন ও নাগরিকেরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসায় বিশিষ্টজন ও নাগরিকেরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণের প্রশংসা করেছেন দেশের ক...

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
২৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

সরকারি দল বা প্রশাসনের প্রভাব খাটিয়ে কেউ কোনো অপকর্ম কিংবা ভাঙচুর চালালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া...

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে