গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়ে খলিলুর রহমান

বৈশ্বিক সব সমস্যার সমাধান না হলেও চেষ্টা থাকবে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০৯ এএম ২০২৬
বৈশ্বিক সব সমস্যার সমাধান না হলেও চেষ্টা থাকবে
ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বৈশ্বিক সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হলেও যেখানে সমঝোতার সুযোগ আছে, সেখানে তা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নতুন সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘ সদর দপ্তরে প্রথম ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি।

খলিলুর রহমান বলেন, সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান হয়ে যাবে—এমন সরল প্রত্যাশা তিনি করেন না। কিছু বিষয় অমীমাংসিত থেকে যেতে পারে, আবার কোনো কোনো সমস্যার সমাধানে সময় লাগতে পারে। তবে যেখানে সম্ভব, সেখানে অভিন্ন জায়গা খুঁজে নিয়ে সহাবস্থানের পথ বের করার চেষ্টা থামানো যাবে না।

সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতাকে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করলে তাঁর দায়িত্ব পালন সহজ হবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাবিত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছেন নতুন সভাপতি। তিনি জাতিসংঘ সনদের প্রথম বাক্যের প্রসঙ্গ তুলে বলেন, সেখানে ‘জাতিসংঘের জনগণ’-এর কথা বলা হয়েছে, শুধু সদস্য রাষ্ট্রের কথা বলা হয়নি। তাঁর মতে, জাতিসংঘ রাষ্ট্রগুলোর সমষ্টির চেয়েও বৃহত্তর একটি প্রতিষ্ঠান।

এ কারণে নাগরিক সমাজ, ব্যবসায়ী গোষ্ঠী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জাতিসংঘের কার্যক্রমের সঙ্গে আরও সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন খলিলুর রহমান। এক সাংবাদিক জানতে চান, জাতিসংঘে যাদের সরাসরি প্রতিনিধিত্ব নেই, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা কীভাবে সেখানে নিজেদের কথা তুলে ধরতে পারবে।

জবাবে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের সরকারপ্রধানের রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শরণার্থীদের পরিস্থিতি সরাসরি দেখেছেন। তিনি তাদের দুর্ভোগ এবং নিজ বাড়িতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও প্রত্যক্ষ করেছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, একবার এক লাখ মানুষ ইফতারের জন্য সেখানে জড়ো হয়েছিল এবং প্রত্যেকেই জানিয়েছিল, তারা বাড়ি ফিরে যেতে চায়।

খলিলুর রহমান বলেন, নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়া এই বিশাল জনগোষ্ঠীর প্রত্যাবাসনের আকাঙ্ক্ষাই তাদের প্রধান কথা। বাংলাদেশ তাদের সেই কণ্ঠস্বর জাতিসংঘে নিয়ে গেছে এবং তা আরও জোরালো করার কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেন খলিলুর রহমান। শপথের পর তিনি ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী বছরের ৭ সেপ্টেম্বর শেষ হবে।

খলিলুর রহমান গত ২ জুন গোপন ব্যালটে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করেন; কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট। জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থায় এবার সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন খলিলুর রহমান। আগামী এক বছর তিনি ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর বাংলাদেশ আবার এই পদে ফিরল। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
সানা/আপ্র/৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বারডেমের ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল ব্যক্তির
০৯ সেপ্টেম্বর ২০২৬

বারডেমের ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল ব্যক্তির

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির...

আয় কমার বক্তব্যে আইনজীবী নেতার সঙ্গে কথোপকথনের পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
০৮ সেপ্টেম্বর ২০২৬

আয় কমার বক্তব্যে আইনজীবী নেতার সঙ্গে কথোপকথনের পর এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলায় জরিমানার আদেশ নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সু...

বেদেপল্লির ৪০ পরিবার পেল খাস জমিসহ অন্যান্য সহায়তা
০৮ সেপ্টেম্বর ২০২৬

বেদেপল্লির ৪০ পরিবার পেল খাস জমিসহ অন্যান্য সহায়তা

ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের ৪০ পরিবারকে খাস জমি দিয়েছে ঢাকা জেলা...

বাঁধনের ওপর হামলা, গণহত্যা ও লুণ্ঠনকারীরা পার পাবে না
০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলা, গণহত্যা ও লুণ্ঠনকারীরা পার পাবে না

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে