গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আত্মা ও নাজনীন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আত্মা ও নাজনীন
ছবি

কার্ড ছবি

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করেছে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। গত রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনআরবি নিউজের ফেসবুক সরাসরি সম্প্রচারে লন্ডন থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন ও সম্পাদক ওমর আলী। খবর: এনআরবি নিউজ।

মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা বিভাগের প্রথম হয়েছেন বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মা খান। একই বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাজনীন আজাদ। দ্বিতীয় হয়েছেন রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি বিএড কলেজের ছাত্রী পৌলমী মুখার্জী।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার কৌশিকী সিংহ। দ্বিতীয় হয়েছেন ঢাকার ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী রাদিয়া ইসলাম হৃদি এবং তৃতীয় হয়েছেন ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী চাঁদনী রায়। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা কুন্ডু।

প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীদের বিভাগে প্রথম হয়েছেন খুলনার অনির্বাণ বিশ্বাস, দ্বিতীয় কলকাতার অনামিভা রায় এবং তৃতীয় জামালপুরের এ এম প্রচ্ছদ। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আহলিয়ান জায়েদিন।

সর্বসাধারণ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার তৃষনা রাণী রায়, দ্বিতীয় কলকাতার শালিনী লোধ এবং তৃতীয় মুন্সীগঞ্জের এস এম মনির। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ।

বিশেষ পুরস্কার বিভাগে প্রথম হয়েছেন টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার, দ্বিতীয় বরিশালের আলআমিন হোসেন এবং তৃতীয় রংপুরের মারিয়া আক্তার। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন সুনামগঞ্জের মহাশ্বেতা রাই।

বাংলা গানকে নতুন প্রজন্মের কণ্ঠে ধারণ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ১ জুন এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে প্রতিযোগিতাটির আয়োজন করে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে বাংলাদেশ ও ভারতের সম্ভাবনাময় শিল্পীরা অংশ নেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মঞ্জুশা চক্রবর্তী, রাশেদা বেগম, মৌ মিত্র, চন্দনা দাস, অরুন্ধতী দত্ত ও বরুণ চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী উম্মে রুমা ট্রফি। বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন অধ্যাপক ড. সন্দীপক মল্লিক।

বিজয়ীদের নিয়ে শিগগিরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরুন নবী।

দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের এক যুগ ধরে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিযোগিতার পরিচালক ও আবাসিক সম্পাদক সাহানার খাতুন।
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
০৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা

প্রতি সপ্তাহে নতুন নতুন কন্টেন্টের ভিড়েও ভারতের নেটফ্লিক্সের শীর্ষ ৫ তালিকার জায়গা ছাড়তে নারাজ চীনের...

অভিষেকেই চমক, সায়নীর প্রথম সিনেমা জায়গা করে নিল ১০ উৎসবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

অভিষেকেই চমক, সায়নীর প্রথম সিনেমা জায়গা করে নিল ১০ উৎসবে

সায়নী গুপ্তা—একজন বাঙালি অভিনেত্রী, তবে অভিনয় করেন বলিউডে। হিন্দি সিনেমা ও সিরিজে বেশ পরিচিত একটি মু...

এক যুগ পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী
০৮ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী

কলকাতার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী দীপক অধিকারী দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ এক যুগ পর একসঙ্গে ফিরছ...

মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত
০৮ সেপ্টেম্বর ২০২৬

মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত

সাত বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে