গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বৃষ্টির বিকেলে ঘরেই বানান মুচমুচে আলুর নাগেট

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:২২ এএম ২০২৬
বৃষ্টির বিকেলে ঘরেই বানান মুচমুচে আলুর নাগেট
ছবি

ছবি সংগৃহীত

বৃষ্টিভেজা বিকেলে চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে চাইলে সহজেই তৈরি করতে পারেন আলুর নাগেট। অল্প কিছু উপকরণেই তৈরি এই খাবারটি বাইরে থেকে মুচমুচে, ভেতরে নরম এবং শিশু থেকে বড়—সবাইয়েরই পছন্দের।

যা লাগবে

* আলু – ৩টি (সেদ্ধ)
* ডিম – ১টি
* মরিচের গুঁড়া – আধা চা-চামচ
* গোলমরিচের গুঁড়া – সামান্য
* লবণ – স্বাদমতো
* ধনিয়া পাতা কুচি – আধা কাপ
* কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
* ময়দা – ২ টেবিল চামচ
* ব্রেডক্রাম্বস – পরিমাণমতো
* ভাজার জন্য তেল – পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিন। এরপর এতে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পরে কর্নফ্লাওয়ার ও ময়দা যোগ করে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।

মিশ্রণটি থেকে পছন্দমতো আকারে নাগেট তৈরি করুন। এরপর প্রতিটি টুকরা ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন।

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে নাগেটগুলো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

গরম গরম টমেটো সস, চিলি সস বা মায়োনিজের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঘরোয়া আলুর নাগেট।


এসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন
০৭ সেপ্টেম্বর ২০২৬

ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন

ত্বকে যতই ভালোভাবে মেকআপ করা হোক, নাক, কপাল বা থুতনিতে ছোট ছোট কালো দাগের মতো ব্ল্যাকহেডস থাকলে সৌন্...

মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে
০৬ সেপ্টেম্বর ২০২৬

মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার পর কয়েক দিন, এমনকি এক সপ্তাহ বা তারও বেশি সময় পর কাউকে জীবিত উদ্ধার করা...

ফ্যাটি লিভারের ৫ লক্ষণ, অবহেলা নয়
০৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাটি লিভারের ৫ লক্ষণ, অবহেলা নয়

ফ্যাটি লিভার ডিজিজ অনেক সময় নীরবে বিকশিত হয়। লিভারে অতিরিক্ত চর্বি জমলেও বিশেষ করে প্রাথমিক পর্যায়ে...

তরুণদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমছে যেসব কারণে
০৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমছে যেসব কারণে

ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা কিংবা মানসিক ক্লান্তির মতো সমস্যাকে একসময় বয়স বাড়ার সঙ্গে সম্পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই