গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

বিষাদময় নির্জনতা এখন আত্মিক ও মানসিক উদ্দীপ্তের মাধ্যম

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:২২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
বিষাদময় নির্জনতা এখন আত্মিক ও মানসিক উদ্দীপ্তের মাধ্যম
ছবি

ছবি সংগৃহীত

জীবনের ব্যস্ততা, কোলাহল এবং সার্বক্ষণিক স্ক্রিন ও বিজ্ঞাপনের ভিড়ে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে অনেক সময়। এই ক্লান্তিকর জীবনে একবিন্দু শান্তি আনতে মানুষের কত আয়োজন! সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকেই নিজেদের এই একাকী জীবনের প্রশান্তি শেয়ার করছেন। কাজ থেকে ফিরে এক কাপ চা হাতে মোমবাতির আলোয় নিজের সঙ্গে সময় কাটানো, একা একা সিনেমা দেখতে যাওয়া, বই পড়া বা সাপ্তাহিক ছুটির দিনগুলোয় একাই ঘুরতে যাওয়া। একাকিত্ব এখন আর বিষাদময় কিছু নয়। বরং নিজেকে আত্মিক ও মানসিকভাবে উদ্দীপ্ত করার আধুনিক মাধ্যম।

বর্তমান সময়ে বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের হাত ধরে এসেছে এই নতুন জীবনধারা। একে বলা হচ্ছে নির্জনতা বা সলিটিউড। নির্জনতা এক নতুন, আকাঙ্ক্ষিত জীবনশৈলী হিসেবে আত্মপ্রকাশ করছে। টরন্টোর সফটওয়্যার সেলস ম্যানেজার লানা ইসা বা ডেভন নোইরিংয়ের মতো ক্রিয়েটররা সামাজিক যোগাযোগমাধ্যমে এই সলো লিভিংয়ের দৈনন্দিন মুহূর্ত তুলে ধরে কোটি কোটি মানুষের হৃদয় জয় করছেন।

একাকিত্ব ও নির্জনতার মধ্যেও পার্থক্য আছে: অনেকেই একাকিত্ব এবং নির্জনতা এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলেন। কিন্তু মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের মতে, দুইয়ের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত। একাকিত্ব এমন এক অনুভূতি যা বাধ্য হয়ে বা পরিস্থিতির শিকার হয়ে তৈরি হয়। এটি মানুষকে বিষণ্ন ও বিচ্ছিন্ন করে তোলে। অন্যদিকে নির্জনতা একটি সচেতন নির্বাচন। যখন কেউ নিজের ইচ্ছায় অন্যদের কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে নিজের সঙ্গে সময় কাটায়, তাকেই নির্জনতা বলে। বিখ্যাত কবি রুপি কাউর লিখেছেন, ‘একাকিত্ব হলো এই কথা মনে করিয়ে দেওয়ার সংকেত যে আপনার এখন নিজের নিজেকে সবচেয়ে বেশি প্রয়োজন।’

কেন জীবনে নির্জনতা জরুরি: কোলাহল থেকে দূরে নিজের সঙ্গে কাটানো এই সময় কেবল ফ্যাশন নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর এক প্রতিষেধক। গবেষক ও বিশেষজ্ঞদের মতে, নির্জনতার কিছু উপকারিতা আছে। তা হলো-

মানসিক স্পষ্টতা ও নিজেকে জানা: দিনের ব্যস্ততায় বহু মানুষের মতামতের ভিড়ে আমরা নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলি। নির্জনতায় মনের ঘোলা পানি থিতিয়ে আসে। নিজের জীবনের ভালো-মন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে এই শান্ত পরিবেশ অলৌকিকভাবে কাজ করে।

মানসিক শক্তি পুনরুদ্ধার: সমাজে সব সময় সুন্দর ও সামাজিক হয়ে চলা বেশ ক্লান্তিকর। একা থাকা মানুষকে সেই সামাজিক চাপ বা পারফর্ম করার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেয়। এর ফলে নতুন উদ্যমে শক্তি সঞ্চার করা সম্ভব হয়।

কঠিন অনুভূতিগুলোর মুখোমুখি হওয়া: শোক, লজ্জা, ভয় বা হতাশা আমাদের ভেতরে জমতে থাকা এই কঠিন আবেগগুলো প্রক্রিয়াজাত বা প্রকাশ করার জন্য নির্জনতাই একমাত্র নিরাপদ জায়গা।

সৃজনশীলতার বিকাশ: ইতিহাস সাক্ষী, বিশ্বের বড় বড় আইডিয়া, সাহিত্য বা শিল্পকলার জন্ম হয়েছে নির্জনতায়। পাবলো পিকাসো বা গ্যাটের মতো বিশ্বখ্যাত স্রষ্টারা সব সময় মানতেন, নির্জনতা ছাড়া কোনো বড় বা মৌলিক সৃষ্টি অসম্ভব।

সত্যিকারের আত্মপ্রেম ও আত্মবিশ্বাস: যে মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, সে কখনো একা হওয়ার ভয়ে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে না। নির্জনতা মানুষের নিজের ওপর ভালোবাসা এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

একটি ভারসাম্যপূর্ণ জীবনের আহ্বান: সিডনি বিশ্ববিদ্যালয়ের মহামারি সংক্রান্ত গবেষক মেলোডি ডিং সতর্ক করেছেন। তিনি বলেন, মানুষ সামাজিক জীব। তাই দীর্ঘদিনের চরম সামাজিক বিচ্ছিন্নতা বা নিজেকে পুরোপুরি সমাজ থেকে কেটে ফেলা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। নির্জনতা হলো সাময়িক বিরতি, যা মানুষকে আরও সুস্থভাবে সমাজে ফিরে আসতে সাহায্য করে।

সব মিলিয়ে বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানো তথাকথিত ‘পারফেক্ট লাইফ’-এর ভিড়ে একা থাকা উদ্যাপনের এই ট্রেন্ড বহু মানুষকে স্বস্তি দিচ্ছে। জীবন ছকে বাঁধার বিষয় নয়। অন্যদের সঙ্গে থাকার পাশাপাশি মাঝে মধ্যে নিজের ভেতরের মানুষের সঙ্গে যুক্ত হওয়াই সুস্থ ও সুন্দর জীবনযাপনের চাবিকাঠি। সূত্র: বিবিসি।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

ফ্যাট মানেই ক্ষতিকর নয়, সুস্থ থাকতে শরীরে মেদও প্রয়োজন
১১ অক্টোবর ২০২৬

ফ্যাট মানেই ক্ষতিকর নয়, সুস্থ থাকতে শরীরে মেদও প্রয়োজন

শরীরের অতিরিক্ত চর্বি স্থূলতা ও নানা রোগের ঝুঁকি বাড়ায়। কিন্তু তাই বলে শরীর থেকে যতটা সম্ভব মেদ ঝরিয়...

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ, সেবার বাইরে প্রায় তিন কোটি মানুষ
১০ অক্টোবর ২০২৬

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ, সেবার বাইরে প্রায় তিন কোটি মানুষ

বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অথচ আক্রান্তদের বড় অংশ...

আজ নুডলস দিবস
০৬ অক্টোবর ২০২৬

আজ নুডলস দিবস

আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়। সহজে রান্না করা যায়...

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল
০৫ অক্টোবর ২০২৬

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল

পৃথিবী শুধু মানুষের বসবাসের জায়গা নয়। এই পৃথিবীতে মানুষের পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাণী- যাদের প্রত্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে