গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:১৪ এএম ২০২৬
ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা হয়েছে: আইনমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত মোট ১,৮৫৫টি মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং ১,০৫৬টি অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হয়েছে—যার মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলা রয়েছে। বাকি ১,৬৯৭টি মামলার তদন্ত এখনো চলমান।

মন্ত্রী বলেন, বিপুল সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততার সঙ্গে কাজ চলছে। যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া মেনে তদন্ত পরিচালনা করা হচ্ছে, যাতে বিচারের সময় কোনো দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারাধীন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন।

এ সময় মো. আসাদুজ্জামান আরো জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলার মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারগুলোকে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

এসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে
০৪ অক্টোবর ২০২৬

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
০৪ অক্টোবর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজ...

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ
০৪ অক্টোবর ২০২৬

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর...

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব
০৩ অক্টোবর ২০২৬

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে