গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:০৬ এএম ২০২৬
জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিরোধী দলের গণভোটের প্রস্তাবকে সরাসরি ‘সংবিধানের ওপর প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এসময় পানের বিড়ায় ভালো পানের ভেতরে পচা পান লুকিয়ে রাখার গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, আইনের ক্ষমতা না থাকলেও আছে বলে চালিয়ে দেওয়ার মতো ‘কালারেবল লেজিসলেশন’ বা চাতুর্যপূর্ণ আইন প্রণয়নের কোনো সুযোগ নেই। জুলাই সনদ একটি স্ব-ব্যাখ্যায়িত দলিল এবং এর বাস্তবায়ন পদ্ধতি এই সনদের ভেতরেই স্পষ্টভাবে খোদাই করা আছে বলে জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, গণভোটের যে শিডিউলের কথা উনারা বলছেন, সেখানে ১৮ নম্বর অনুচ্ছেদের (পিআর পদ্ধতি) কোনো অস্তিত্বই নেই। অথচ এটি জাতীয় ঐকমত্যের দোহাই দিয়ে চালানো হচ্ছে। এই ধরনের চাতুর্যপূর্ণ লেজিসলেশন আইনের ভাষায় ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল। আমরা পানের খিলের গল্পের মতো উপরে বড় পান আর ভেতরে পচা পান ঢোকানোর এই রাজনীতি মানি না।

তিনি বলেন, জুলাই সনদ কেবল কোনো সাধারণ প্রস্তাবনা নয়, এটি ১৪০০ শহীদের রক্তের আক্ষরে লেখা একটি পবিত্র অঙ্গীকার। জুলাই সনদ স্বকীয়তায় ভরপুর এবং রাজপথে দেওয়া রক্তের ঋণ এখানে স্বচ্ছভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিটাই হলো এই সনদ ইটসেলফ।

সংস্কার ও সংশোধনের আইনি মারপ্যাঁচ নিয়ে মন্ত্রী বলেন, এভরি অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট। জনআকাঙ্ক্ষা থেকে রিফর্ম আসতে পারে, কিন্তু তাকে আইনি রূপ দিতে হলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারেই সংসদে সংশোধন করতে হবে। এর বাইরে অন্য কোনো ফরম্যাট বা শর্টকাট নেই।
 
বিগত ১৭ বছরের গুম, খুন এবং মিথ্যা মামলার প্রেক্ষাপট টেনে আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের পেছনে ৪ হাজার ৫০০ সহযোদ্ধার ক্রসফায়ার এবং ৬০ লাখ নেতাকর্মীর যন্ত্রণার ইতিহাস আছে। তিনি বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, উনারা যে পথে হাঁটছেন তা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উনাদের লক্ষ্য হয়তো ভিন্ন পথে ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনার পথ সুগম করা। কিন্তু জুলাই বিপ্লবীরা তা হতে দেবে না। সবশেষে তিনি জুলাই সনদকে ‘জনগণের মুক্তির সনদ’ হিসেবে অভিহিত করেন।

এসি/আপ্র/০৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে
০৪ অক্টোবর ২০২৬

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
০৪ অক্টোবর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজ...

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ
০৪ অক্টোবর ২০২৬

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর...

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব
০৩ অক্টোবর ২০২৬

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে