গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেফতার তিন যুবক কারাগারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২৫ এএম ২০২৬
ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেফতার তিন যুবক কারাগারে
ছবি

ছবি সংগৃহীত

ধানমন্ডির-৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার তিন যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার আদালত।

আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন মো. সাকিব, মো. জিহাদুল ইসলাম জিহাদ ও রায়হান রিফাদ।

তাদের পক্ষে আদালতে এম জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দিন রাজু, ওবাইদুল ইসলাম, মো. লিটন মিয়া ও খন্দকার নূর কুতুবুল আলমসহ একাধিক আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন।

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আগের একটি ঘটনার জের ধরে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দাবি, তিনজনের কারও রাজনৈতিক পরিচয় নেই এবং তারা কেবল শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন। একই ঘটনায় আটক অন্যদের ছেড়ে দেওয়া হলেও এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।

আইনজীবীরা আরো বলেন, আসামিদের মধ্যে রায়হান ও সাকিবের বয়স ১৮ বছরের নিচে। বয়স ও মামলার সঙ্গে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট উল্লেখ না থাকায় জামিন প্রার্থনা করা হয়।

এ সময় আদালত বয়সসংক্রান্ত নথি উপস্থাপনের কথা বলেন এবং পর্যবেক্ষণে মন্তব্য করেন, তাদের চেহারা দেখে অপ্রাপ্তবয়স্ক মনে হচ্ছে।

অন্যদিকে কারাগারে পাঠানোর আবেদনে তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল আহমেদ জিন্নাহ আদালতকে জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাদের প্রাথমিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

তিনি আরো দাবি করেন, তারা ছাত্রলীগের সদস্য বলে তথ্য মিলেছে। তবে মামলার অন্যান্য অজ্ঞাত আসামিদের বিষয়ে তারা স্পষ্ট তথ্য দেয়নি। বাকি আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের কারাগারে পাঠানো প্রয়োজন এবং পরবর্তীতে রিমান্ড আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর ধানমন্ডির কাজী নজরুল ইনস্টিটিউট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে উল্লেখিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান ও মিছিল করেন। এ সময় ধানমন্ডি-২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ কর্মী মিলন খানকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. আল হেলাল অজ্ঞাত আসামিসহ মামলা করেন। পরে গ্রেফতার এ তিনজনকে ওই মামলায় আসামি করা হয়।

এসি/আপ্র/১৭/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘মারামারির ভিডিও দেখালে চ্যানেল বন্ধ’, কাদের-আরাফাতের কল রেকর্ড ট্রাইব্যুনালে
১০ আগস্ট ২০২৬

‘মারামারির ভিডিও দেখালে চ্যানেল বন্ধ’, কাদের-আরাফাতের কল রেকর্ড ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনের সময় টেলিভিশন সম্প্রচার নিয়ন্ত্রণ নিয়ে সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের...

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ
১০ আগস্ট ২০২৬

গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন চ্যালেঞ্জের রিট খারিজ

গুমের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট আবেদন খারি...

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
০৮ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুল...

জুলাই সনদ ও বিচার বিভাগের ইস্যুতে নারায়ণগঞ্জে সাত আইন কর্মকর্তার পদত্যাগ
০৭ আগস্ট ২০২৬

জুলাই সনদ ও বিচার বিভাগের ইস্যুতে নারায়ণগঞ্জে সাত আইন কর্মকর্তার পদত্যাগ

রায়ণগঞ্জ আদালতে দায়িত্ব পালনকারী জামায়াতপন্থি সাতজন অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটর এবং সহকারী গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই