গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:১৪ এএম ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা নিহত
ছবি

মঙ্গলবার সকালে সিকরোনা গ্রামের ওই স্কুলে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে -কোলাজ ছবি

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের সামনে মুখোশধারী এক যুবকের ছুরিকাঘাতে এক শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সিকরোনা গ্রামের ওই স্কুলে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত শিক্ষিকার নাম সন্ধ্যা (২৯)। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে এক যুবক স্কুলের ফটকে এসে শিক্ষিকার সঙ্গে কথা বলতে চান। পরে সন্ধ্যা বাইরে গেলে হামলাকারী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

স্কুলের প্রশাসকের ভাষ্য অনুযায়ী, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে হামলাকারী শিক্ষিকার মুখ, গলা ও বুকে ৩৪ বার ছুরিকাঘাত করেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী ওই ব্যক্তি প্রথমে স্কুলের লবিতে অপেক্ষা করছিলেন। শিক্ষিকাকে দেখতে পেয়ে বাইরে আসার ইশারা করেন। বাইরে আসামাত্র তিনি সন্ধ্যার গলা চেপে ধরে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে শিক্ষিকা মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারী ছুরিকাঘাত চালিয়ে যান।

চিৎকার শুনে স্কুলের প্রশাসক ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী তাঁর দিকেও ছুরি নিয়ে তেড়ে যান। এরপর আবার মাটিতে পড়ে থাকা শিক্ষিকার পেট ও মুখে একাধিকবার আঘাত করে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে পালিয়ে যান।

প্রশাসক এনডিটিভিকে জানান, নিজের কক্ষে বসে থাকার সময় বাইরে চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে দেখেন, এক ব্যক্তি শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করছেন। বাধা দিতে গেলে হামলাকারী তাঁর ওপরও হামলার চেষ্টা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যাকে আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টার মধ্যেই কোট গ্রামের বাসিন্দা ২১ বছর বয়সী অমিতকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় দুই বছর আগে অমিতের সঙ্গে সন্ধ্যার পরিচয় হয়। এরপর বিভিন্ন সময়ে তিনি শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সন্ধ্যা তাতে সাড়া দেননি। অভিযোগ রয়েছে, এরপরও অমিত তাঁকে বারবার অনুসরণ করতেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিনের হয়রানিতে অতিষ্ঠ হয়ে সন্ধ্যা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। কয়েক দিন আগে তিনি অমিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন। সে সময় অভিযুক্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।
পুলিশের ধারণা, ওই অভিযোগের জের ও প্রতিশোধের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সূত্র: এনডিটিভি
সানা/ডিসি/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প
১০ আগস্ট ২০২৬

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে নতুন পরমাণু চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সমঝোতায় যেতে পারে-এমন সম্ভ...

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টায় ঢাকায় ‘র’ প্রধান
১০ আগস্ট ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টায় ঢাকায় ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃ...

ডিম্বাণু সংরক্ষণ করলেন ওকাসিও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি
১০ আগস্ট ২০২৬

ডিম্বাণু সংরক্ষণ করলেন ওকাসিও, প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ নিজের ডিম্বাণু সংর...

পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ঘরে ফিরছে রোসি কচ্ছপ
১০ আগস্ট ২০২৬

পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে ঘরে ফিরছে রোসি কচ্ছপ

প্রায় আড়াই বছর আগে যুক্তরাজ্যের ওয়েলসের একটি সমুদ্রসৈকতে মরণাপন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল বিরল প্রজাতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই