গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিশরে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো ইসরায়েলও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩২ এএম ২০২৬
মিশরে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো ইসরায়েলও
ছবি

ছবি সংগৃহীত

মিশরের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোরে অনুভূত এ কম্পনের প্রভাব প্রতিবেশী ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও পড়ে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিয়েছে মিশরীয় রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে জরুরি সেবাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন ভবনে আপাতত প্রবেশ না করাই নিরাপদ। পাশাপাশি পরিস্থিতি মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত স্থানীয়দের সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই