গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:১৭ এএম ২০২৬
বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান
ছবি

ছবি সংগৃহীত

পর্যটন খাতকে আরো গতিশীল করতে ভিসানীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ওমান। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের নাগরিকরা এখন থেকে বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।

রোববার (২ আগস্ট) প্রকাশিত গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং আন্তর্জাতিক পর্যটক আকৃষ্ট করতে ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে ওমান সরকার। সংশোধিত বিধানের আওতায় যোগ্য দেশগুলোর নাগরিকদের জন্য বিনা খরচে দুই সপ্তাহের পর্যটন ভিসার ব্যবস্থা করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকি জারি করা সিদ্ধান্তের মাধ্যমে নতুন বিধান কার্যকর করা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই এটি কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশগুলোর নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা প্রদান করবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নির্ধারিত ফি ও শর্ত পূরণ করে এই ভিসা অন্য ধরনের পর্যটন ভিসায় রূপান্তরের সুযোগও থাকবে।

সংশোধিত বিধানে নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় নতুন ভিসা শ্রেণি যুক্ত করা হয়েছে এবং ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার আনুষ্ঠানিক তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল।

তবে এখনো কোন কোন দেশের নাগরিক এ সুবিধা পাবেন, সে তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। যোগ্য দেশের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে ঘোষণা করবে বলে জানিয়েছে গালফ নিউজ।

নতুন এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ওমানে ভ্রমণ আরো সহজ ও সুবিধাজনক হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল...

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠা...

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধ...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে