গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্দোলন নিয়ে মধ্যরাতে মোদীর ভিডিও বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৫২ এএম ২০২৬
আন্দোলন নিয়ে মধ্যরাতে মোদীর ভিডিও বার্তা
ছবি

ছবি সংগৃহীত

ভারতে নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দিল্লির যন্তর মন্তরে অপমানজনক মন্তব্য করা তরুণদের স্থায়ীভাবে দোষারোপ না করে তাদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত।

শুক্রবার প্রকাশিত ভিডিও বার্তায় মোদী বলেন, আন্দোলনের সময় তাকে এবং তার প্রয়াত মাকে অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তবে ক্ষোভ থাকা সত্ত্বেও তিনি শাস্তি, মামলা বা সামাজিকভাবে হয়রানির পরিবর্তে সংশ্লিষ্ট তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।

সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক নারীর বিরুদ্ধে নয়ডা পুলিশ এফআইআর দায়ের করে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়ার পরই ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় তিনি বলেন, যন্তর মন্তরে ব্যবহৃত ভাষা ছিল অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাকে গালিগালাজ করা হয়েছে, এমনকি তার প্রয়াত মাকেও অপমান করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে এ নিয়ে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা তিনি উপলব্ধি করেন। তবে তরুণ বয়সের ভুলের কারণে তাদের সংশোধনের পথ বন্ধ করে দেওয়া উচিত নয়। তাদের সঠিক পথ দেখানো সমাজের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

দাঁত ও জিহ্বার উদাহরণ টেনে মোদী বলেন, কখনো কখনো জিহ্বা দাঁতের ফাঁকে পড়ে রক্তাক্ত হয়, কিন্তু তাই বলে কেউ দাঁত ভেঙে ফেলে না। কারণ দাঁত ও জিহ্বা—দুটিই আমাদের শরীরের অংশ। একইভাবে বিপথগামী তরুণরাও সমাজেরই অংশ, তাই তাদের সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, ভুল পথে যাওয়া তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা সহজ নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সংশ্লিষ্টদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বানও জানান তিনি।

ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। যারা পথ হারিয়েছে, তাদের সঠিক পথ দেখিয়ে একসঙ্গে ভারতের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

সূত্র: দ্য স্টেটসম্যান

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এক প্রতিবেদনেই আলোচনায় ভারতীয় সাংবাদিক রিতিকা চোপড়া
২৬ সেপ্টেম্বর ২০২৬

এক প্রতিবেদনেই আলোচনায় ভারতীয় সাংবাদিক রিতিকা চোপড়া

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নতুন করে আলোচনায় এসে...

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত...

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
২৬ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই