গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২৬ এএম ২০২৬
দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অনলাইনভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দিল্লি পুলিশের দাবি, এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দিল্লি পুলিশ।

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে সংগঠনটি। এর অংশ হিসেবে সোমবার যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় পুলিশ লাঠিচার্জও করে।

পরে বিক্ষোভকারীরা আবারো যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান এবং সরকারি যানবাহন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত করেন। তবে এসব অভিযোগের বিষয়ে বিক্ষোভকারীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, আহত ১১৮ সদস্যের মধ্যে বিশেষ পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, পুলিশের লাঠিচার্জে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানিয়েছে দিল্লি পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও, অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসি/আপ্র/২১/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে