গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভেনেজুয়েলায় আবারো ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ২৩:১৫ এএম ২০২৬
ভেনেজুয়েলায় আবারো ভূমিকম্প
ছবি

ছবি সংগৃহীত

শক্তিশালী জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারো একটি নতুন ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এর মাত্র দুদিন আগে গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা ও বহুতল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে নতুন এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা মারাকাই ও রাজধানী কারাকাসে তীব্র কম্পন অনুভব করেছেন, যার ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের যে ব্যাপকতা, তাতে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১৭২ জন মানুষ জীবিত আটকা পড়ে আছেন। এ ছাড়া নিখোঁজের সংখ্যা ৫০ হাজারেরও বেশি বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি বিশেষ এলাকায় উদ্ধারকাজের সুবিধার্থে সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে দুর্যোগ কবলিত এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।

জরুরি উদ্ধারকাজ সহজ ও গতিশীল করতে ভেনেজুয়েলা সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সাধারণ মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে ইন্টারনেটে দ্রুত তথ্য ভাগাভাগি করতে পারছেন।

এসি/আপ্র/২৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই