গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিন্ধুর পানি ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ০৩:০৫ এএম ২০২৬
সিন্ধুর পানি ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের
ছবি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ -ছবি এনডিটিভি

সিন্ধু নদের পানি বণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধ তীব্র হলে প্রয়োজনে যুদ্ধের পথেও যেতে প্রস্তুত থাকবে পাকিস্তান-এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরোয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানি দেশের জাতীয় নিরাপত্তার অংশ। পানি সরবরাহ গুরুতর হুমকির মুখে পড়লে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও পিছপা হবে না।

তবে তিনি আরো জানান, ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি তখনই বিবেচনায় আসবে, যদি সিন্ধু নদে পানি প্রবাহ বাধাগ্রস্ত করার বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়।

সিন্ধু নদ ও এর উপনদীগুলোকে কেন্দ্র করে ভারত–পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধের পটভূমিতে এই মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সিন্ধু নদের উৎপত্তি হিমালয়ের কৈলাস পর্বতের বোখার-চু হিমবাহ থেকে। এটি ভারত ও পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। নদীটির পানি ব্যবহারের অধিকার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় তিন নদী ভারত এবং পশ্চিমাঞ্চলীয় তিন নদীর অধিকাংশ পানি পাকিস্তান ব্যবহার করতে পারে।

চুক্তিতে একতরফাভাবে স্থগিত বা বাতিলের বিধান না থাকলেও ২০২৫ সালে জম্মু–কাশ্মিরের পেহেলগাঁও এলাকায় হামলার পর ভারত চুক্তিটি স্থগিত করে, যা এখনো প্রত্যাহার করা হয়নি।

এ পরিস্থিতিতে খাজা আসিফের যুদ্ধের হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: এআরোয়াই নিউজ, এনডিটিভি অনলাইন
সানা/আপ্র/২২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই