গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্প বললেন ক্ষমতায় কোনো সীমা নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৪:৩৭ এএম ২০২৬
ট্রাম্প বললেন ক্ষমতায় কোনো সীমা নেই
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই। ইরান যুদ্ধের অভিজ্ঞতা তাকে সীমিত করেছে-এমন ধারণা সরাসরি প্রত্যাখ্যান করে তিনি বলেন, তিনি এখনো মনে করেন তার ক্ষমতা “অসীম”।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের শুরুতে তিনি কঠোর অবস্থান নিয়ে “নিঃশর্ত আত্মসমর্পণ” দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে একটি সীমিত সমঝোতা স্মারকে পৌঁছাতে হয়, যাতে যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ না নেয়। তিনি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি কোনো ধরনের সীমাবদ্ধতা শিখেছেন-এমন ধারণা ভুল। তার ভাষায়, এখানে কোনো সীমাবদ্ধতা নেই, আমি এখনো তা-ই বিশ্বাস করি।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরানকে পুরোপুরি পরাজিত করেছে। তার মতে, সমঝোতা স্মারকটিও কার্যত ইরানের “নিঃশর্ত আত্মসমর্পণের” কাছাকাছি। যুদ্ধকালীন সময়ে নৌ অবরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন অবরোধ দেওয়ার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে, যেখানে কোনো জাহাজ চলাচল করতে পারেনি।

সাক্ষাৎকারে ট্রাম্প এটিও স্বীকার করেন যে, চুক্তি না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। তিনি বলেন, আরো কয়েক সপ্তাহ বোমাবর্ষণ চললে বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দিত এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যেত, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণ হতে পারত।

ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান না নেওয়ার সমালোচনার জবাবে তিনি বলেন, প্রয়োজনে তিনি আরো কঠোর পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু তা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনত। সূত্র: অ্যাক্সিওস।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬ 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি রোগী কমায় কলকাতার হাসপাতালগুলোর নতুন উদ্যোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি রোগী কমায় কলকাতার হাসপাতালগুলোর নতুন উদ্যোগ

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশির মৃত্যুর ঘটনার পর ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদ...

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক তৈরি ও পাচারের একটি বড় মামলায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড...

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!
০৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!

অনলাইনের একটি পোস্ট কখনো কখনো বাস্তব দুনিয়ায় বড় ধরনের আতঙ্ক তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ায় তেমনই ঘটে...

শেষকৃত্য শুরুর  ১১ দিন পর জীবিত উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

শেষকৃত্য শুরুর ১১ দিন পর জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন ৬৪ বছর বয়সী চন্দিকা শ্রেষ্ঠা। তাকে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে