গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনে প্রতিবছর রক্তদান করেন দেড় কোটি মানুষ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ০৩:০৫ এএম ২০২৬
চীনে প্রতিবছর রক্তদান করেন দেড় কোটি মানুষ
ছবি

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরো সম্প্রসারণে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার নানা উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণ করেছে

চীনে প্রতি বছর ১ কোটি ৫০ লাখের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা খাতে ব্যবহৃত সব রক্তই বর্তমানে সুস্থ নাগরিকদের স্বেচ্ছা ও বিনামূল্যের রক্তদানের মাধ্যমে সংগ্রহ করা হয়।

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এবং আরো আটটি সরকারি বিভাগ যৌথভাবে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে প্রকাশিত এক আবেদনে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আবেদনে চীনের কমিউনিস্ট পার্টির সদস্য, কমিউনিস্ট যুবলীগের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ থাকলে নিয়মিত রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মোট রক্তদানের পরিমাণ, রক্তদাতার সংখ্যা এবং রক্তের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম চীন।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরো সম্প্রসারণে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার নানা উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এ পর্যন্ত দেশজুড়ে ৩০ লাখের বেশি স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অঞ্চলের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ প্রণোদনা চালু করা হয়েছে। কয়েকটি প্রদেশে সম্মাননাপ্রাপ্ত রক্তদাতারা বিনামূল্যে গণপরিবহন ব্যবহার, সরকারি অর্থায়নে পরিচালিত উদ্যান ও পার্কে বিনা মূল্যে প্রবেশ এবং সরকারি হাসপাতালের বহির্বিভাগে নিবন্ধন ফি মওকুফসহ বিভিন্ন সুবিধা ভোগ করছেন। সূত্র: সিএমজি
সানা/আপ্র/১৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই