গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আল্লাহর কাছে শুকরিয়া ট্রাম্পের ইরান নিয়ে মন্তব্যে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ০১:৩৬ এএম ২০২৬
আল্লাহর কাছে শুকরিয়া ট্রাম্পের ইরান নিয়ে মন্তব্যে
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধের প্রশংসা করে দেশটির তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ইরান দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটময়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই নৌ অবরোধ নৌযুদ্ধের ইতিহাসে সবচেয়ে সফল অবরোধগুলোর একটি। তিনি দাবি করেন, মার্কিন অবস্থান এতটাই শক্তিশালী যে, তাদের অনুমতি ছাড়া কোনো কিছুই এই অবরোধ ভেদ করে যেতে পারবে না।

ইরানের অর্থনৈতিক ও সামরিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, দেশটির ব্যবসা-বাণিজ্য কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। সামরিক বাহিনীকে বেতন দেওয়া যাচ্ছে না, এমনকি নানা ধরনের বিল পরিশোধও সম্ভব হচ্ছে না। এ অবস্থাকে তিনি দ্রুত পতনের দিকে যাওয়া পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান থেকে এখনো বিপুল পরিমাণ তেল বাইরে যাচ্ছে, তবে দেশটি অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ছে। এ সময় তিনি যুক্ত করে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া।

এদিকে একটি পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, যদি ইরান শেষ পর্যন্ত কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে তিনি দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে বিমান হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। সূত্র: আল জাজিরা
সানা/আপ্র/১১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে