গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

এআই মানুষের অনুভূতির বিকল্প নয়, বললেন স্পিলবার্গ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ৩১ মে ২০২৬ | আপডেট: ০৭:১৯ এএম ২০২৬
এআই মানুষের অনুভূতির বিকল্প নয়, বললেন স্পিলবার্গ
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সৃজনশীল কাজের সহায়ক হতে পারে, তবে কখনোই মানুষের অনুভূতি, আত্মা বা আবেগের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন খ্যাতনামা হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। 

তার মতে, এআইকে শুধুমাত্র একটি টুল বা হাতিয়ার হিসেবে সীমিত ব্যবহারেই গ্রহণযোগ্য, কিন্তু সৃজনশীল সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব কখনোই এর হাতে দেওয়া উচিত নয়।


সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণে এআইয়ের ভূমিকা ও সম্ভাব্য প্রভাব নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই কিংবদন্তি পরিচালক। তিনি বলেন, সৃজনশীল প্রক্রিয়ায় মানুষের জায়গা এআই দিয়ে পূরণ করা সম্ভব নয় এবং এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।


স্পিলবার্গ বলেন, “আমি মানুষের জায়গায় অন্য কিছু বসাতে রাজি নই। মানুষের আবেগ বা আত্মার কোনো বিকল্প কোনো কৃত্রিম অ্যালগরিদম দিয়ে তৈরি করা সম্ভব নয়।”


তিনি আরো জানান, এআই কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সহায়ক হতে পারে-যেমন লোকেশন স্কাউটিং বা প্রাথমিক প্রোডাকশন কাজ সহজ করা-কিন্তু চলচ্চিত্র নির্মাণের মৌলিক সিদ্ধান্ত, যেমন সংলাপ লেখা, ক্যামেরা স্থাপন বা সেট ডিজাইন বিষয়ে এআইয়ের পরামর্শ তিনি গ্রহণযোগ্য মনে করেন না।


স্পিলবার্গের ভাষায়, “এআইকে কেবল একটি টুল হিসেবে ব্যবহার করা উচিত। সৃজনশীল কোনো বিষয়ে এআইকে শেষ কথা বলতে দেওয়া যাবে না-এখানেই আমি আমার সীমারেখা টেনেছি।”


তার মতে, প্রযুক্তির অগ্রগতি চিকিৎসা বা জটিল সমস্যার সমাধানে ভূমিকা রাখলেও শিল্প ও সৃজনশীলতার ক্ষেত্রে মানুষের ভূমিকা অপরিবর্তনীয়।


সাক্ষাৎকারে তিনি তার আসন্ন চলচ্চিত্র নিয়েও কথা বলেন, যেখানে ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে কাহিনি নির্মাণ করা হয়েছে। স্পিলবার্গ বলেন, মহাবিশ্বে অন্য কোথাও প্রাণ নেই-এমন ধারণা বৈজ্ঞানিক ও গাণিতিকভাবে অসম্ভব বলেই তিনি মনে করেন।


তিনি আরো বলেন, “আমার মনে জোরালো সন্দেহ আছে, আমরা একা নই। এই ধারণা থেকেই আমি সিনেমাটি তৈরি করেছি।”


সানা/ডিসি/আপ্র/৩১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে