গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫১ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
ছবি

জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়

নানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। জোটের সমর্থন নিশ্চিত হওয়ায় তিনি রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থি দল সিপিআইএম ও সিপিআই বিজয়ের দল টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে পাঁচটি, ভিসিকে চারটি এবং দুই বামদল মিলিয়ে চারটি আসন। ফলে জোটসঙ্গীদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩।

গত ৪ মে প্রকাশিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলে দেখা যায়, ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে এককভাবে ২০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। কিন্তু বিজয় দুটি আসনে নির্বাচিত হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে। এতে দলের কার্যকর আসন সংখ্যা কমে দাঁড়ায় ১০৭-এ। পরবর্তীতে মিত্র দলগুলোর ১৩টি আসন যুক্ত হওয়ায় টিভিকে জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরভি আর্লেকারের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে যাওয়ার কথা রয়েছে থালাপতি বিজয়ের। সেখানে সরকার গঠনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যেসব দল এখন বিজয়কে সমর্থন দিচ্ছে, নির্বাচনের আগে তারা ক্ষমতাসীন ডিএমকের জোটে ছিল। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে তারা টিভিকের পাশে দাঁড়িয়েছে।
সানা/আপ্র/৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর ২০২৬

হাওয়াইয়ে ঘূর্ণিঝড় নোলো, ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় নোলোকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
২৭ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্...

নয়াদিল্লিতে বর্ণাঢ্য আয়োজনে ইলিশ উৎসব উদযাপন
২৭ সেপ্টেম্বর ২০২৬

নয়াদিল্লিতে বর্ণাঢ্য আয়োজনে ইলিশ উৎসব উদযাপন

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ণাঢ্য ‘ইলিশ ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। শন...

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট
২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার পশু কেনাবেচার হাট চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে