গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজায় আবারো ইসরায়েলের হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫৪ এএম ২০২৬
গাজায় আবারো ইসরায়েলের হামলা, নিহত ১২
ছবি

ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) পৃথক হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনী একটি পুলিশ গাড়ি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এই হামলায় আটজন নিহত হন, যার মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। হামলার সময় গাড়িটি স্থানীয় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। এছাড়া গাজা সিটিতে চালানো আরেকটি পৃথক হামলায় দুজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এছাড়াও উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়ে আরও দুজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ বাহিনী গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং ত্রাণ বিতরণে সহায়তা করছে, তাদের ওপর এই নগ্ন হামলা বন্ধ করতে হবে। গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবন ও সেবার কাজে নিয়োজিত। তাদের লক্ষ্যবস্তু করে হত্যা করার কোনো বৈধতা আন্তর্জাতিক আইনে নেই।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর এই নীরবতা প্রকারান্তরে ইসরায়েলের অপরাধকে উৎসাহিত করছে। এর মাধ্যমে তারা পরোক্ষ সহযোগিতা করছে বলে গাজার কর্তৃপক্ষ দাবি করেছে। 

গাজার কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যা করছে। এর ফলে ওই এলাকায় অপরাধী চক্রগুলো সক্রিয় হয়ে উঠছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। এই দীর্ঘ সময়ে গাজার নিরাপত্তা ও ত্রাণ ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত এসেছে। পুলিশ সদস্যদের ওপর নিয়মিত হামলার কারণে গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী একদিকে যুদ্ধবিরতির কথা বলছে, অন্যদিকে প্রতিনিয়ত বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

এসি/আপ্র/২৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে