গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রোস্টেট ক্যানসার চিকিৎসা গোপন রেখেছিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫০ এএম ২০২৬
প্রোস্টেট ক্যানসার চিকিৎসা গোপন রেখেছিলেন নেতানিয়াহু
ছবি

বেনিয়ামিন নেতানিয়াহু -ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নেওয়ার তথ্য এতদিন গোপন রেখেছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) ৭৬ বছর বয়সী এই নেতা নিজেই বিষয়টি প্রকাশ করেন।

নেতানিয়াহু জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ক্ষতিকর টিউমার ধরা পড়ে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল।

তিনি বলেন, জেরুজালেমের হাদাসাহ মেডিক্যাল সেন্টার-এ তাঁর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রোগটি পুরোপুরি সেরে গেছে।

নেতানিয়াহু জানান, ইরান সংকটের কারণে তিনি নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করতে বলেছিলেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজের স্বাস্থ্য নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করতে চাননি বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে যুদ্ধবিরতি চলার প্রেক্ষাপটে তিনি বলেন, তিনি এখন সুস্থ এবং ‘চমৎকার অবস্থায়’ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন, দেড় বছর আগে তাঁর প্রোস্টেটে অস্ত্রোপচার হয়েছিল এবং এরপর থেকে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

সর্বশেষ পরীক্ষায় তাঁর প্রোস্টেটে প্রায় এক সেন্টিমিটার আকারের একটি দাগ শনাক্ত হয়, যা প্রাথমিক পর্যায়ের ক্যানসার টিউমার হিসেবে ধরা পড়ে। চিকিৎসকেরা সেটি অপসারণ বা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, বিপদ টের পেলে তিনি দ্রুত ব্যবস্থা নেন—ব্যক্তিগত কিংবা জাতীয়, উভয় ক্ষেত্রেই।

চলতি বছরের ২০ এপ্রিলের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তাঁর প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এবং কোনো জটিলতা দেখা দেয়নি। তবে পরবর্তী ফলোআপ পরীক্ষায় একটি সন্দেহজনক ক্ষত ধরা পড়ে। পরীক্ষায় ক্যানসার শনাক্ত হলেও তা শরীরের অন্য কোথাও ছড়ায়নি।

রেডিয়েশন থেরাপি বিভাগের পরিচালক হারুন পপোভজার জানান, টিউমারটির আকার ছিল প্রায় শূন্য দশমিক ৯ সেন্টিমিটার এবং এটি একেবারেই প্রাথমিক স্তরের ক্যানসার ছিল। প্রায় আড়াই মাস আগে নেতানিয়াহু একটি বিশেষ চিকিৎসা নেন, যা পুরোপুরি সফল হয়েছে। সর্বশেষ রিপোর্টে ক্যানসারের কোনো চিহ্ন আর পাওয়া যায়নি।
সানা/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই