গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাঁচ বছরে ৮ বার ভোট হচ্ছে ইউরোপের যে দেশে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩২ এএম ২০২৬
পাঁচ বছরে ৮ বার ভোট হচ্ছে ইউরোপের যে দেশে
ছবি

ছবি সংগৃহীত

টানা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আবারো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়ায়। গত পাঁচ বছরে এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা।


রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। গত ডিসেম্বরে ব্যাপক বিক্ষোভের মুখে কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বুলগেরিয়ায় এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বামঘেঁষা এবং রাশিয়াপন্থি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভকে ক্ষমতায় আনতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন।

ইউরোপের দেশটিতে গত ডিসেম্বরের বিক্ষোভে রাস্তায় নেমে এসেছিল লাখ লাখ তরুণ। বিক্ষোভকারীরা ব্যাপক দুর্নীতি দমনে একটি স্বাধীন বিচার বিভাগের দাবি জানান। ওই আন্দোলনের জেরে তৎকালীন সরকার ক্ষমতা হারায়।

সাবেক বিমানবাহিনী জেনারেল রাদেভ বলেছেন, তিনি দেশের ‘অলিগার্কিক শাসনব্যবস্থা’ ভেঙে দিতে চান। একই সঙ্গে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পক্ষে মত দিয়েছেন।

রাদেভের নেতৃত্বাধীন নতুন জোট ‘প্রগ্রেসিভ বুলগেরিয়া’ নির্বাচনপূর্ব জরিপে প্রায় ৩৫ শতাংশ ভোট পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

২০২১ সাল থেকে প্রায় ৬৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। ছিন্নবিচ্ছিন্ন পার্লামেন্টের কারণে শক্তিশালী সরকার গঠন সম্ভব হয়নি। কোনো সরকারই এক বছরের বেশি টিকতে পারেনি-কখনো বিক্ষোভ, কখনো পার্লামেন্টের অভ্যন্তরীণ সমঝোতায় সরকার পতন ঘটেছে।
এবারের নির্বাচন দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মোড় নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: আল-জাজিরা


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে