গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

অংসান সু চি সুস্থ আছেন, ছেলের অভিযোগে জান্তার জবাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪ এএম ২০২৬
অংসান সু চি সুস্থ আছেন, ছেলের অভিযোগে জান্তার জবাব
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে মিয়ানমারের সাবেক নেত্রী সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তাঁর মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তাঁর সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না।


আশঙ্কা প্রকাশ করে কিম অ্যারিস বলেন, ‘আমার মা মারা গেলেও আমি হয়তো জানব না।’ তিনি যুক্ত করেন, ‘আমার জানামতে, তিনি (সু চি) হয়তো আর বেঁচে নেই।’


ছেলের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জান্তা পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ‘দাও অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে।’ বিবৃতিতে সু চির নামের আগে একটি সম্মানসূচক উপাধি ব্যবহার করে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। কিম অ্যারিসের সাক্ষাৎকারটি প্রকাশের এক দিন পর এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। তবে এতে সু চির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এ বিষয়ে আরো জানতে জান্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব পাওয়া যায়নি। মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর সু চিকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।


৮০ বছর বয়সী সু চি রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, ভোট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সু চিকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য ষড়যন্ত্রমূলক এসব অভিযোগ আনা হয়েছে।


সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই