গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিতে সুবিধা পাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিতে সুবিধা পাচ্ছে চীন
ছবি

ছবি সংগৃহীত

ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের প্রভাবে বিশ্বের তেলের বাজারে দাম আকস্মিকভাবে বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ মার্কিন ডলারের ওপরে উঠেছে। এতে চীনের অর্থনীতির জন্য বেশ সুবিধাজনক হয়েছেে।

তেলের আকস্মিক দাম বৃদ্ধিতে উদীয়মান পরাশক্তি চীনের বিদ্যুৎচালিত গাড়ি ও নবায়নযোগ্য শক্তির জন্য দুটি বড় সুবিধা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রথমত,চীনের উৎপাদিত নতুন গাড়ির বেশির ভাগই বিদ্যুৎচালিত। দ্বিতীয়ত, এসব গাড়ি চালাতে প্রয়োজনীয় বিদ্যুৎ চীনের স্থানীয় উৎস থেকে সরবরাহ করা হচ্ছে।

কয়েক দশক ধরে বিদ্যুৎচালিত যানবাহন ও পুনঃ নবায়নযোগ্য শক্তি (সৌর, বায়ু, জলবিদ্যুৎ, পারমাণবিক) ক্ষেত্রে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। এর ফলে চীনের অর্থনীতি তেলের বাজারে অস্থিরতার মধ্যে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থায় রয়েছে।

বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় সরবরাহ বাড়ানোর পাশাপাশি সৌর, বায়ু, জলবিদ্যুৎ ও পারমাণবিক শক্তিসহ বিকল্প জ্বালানি উৎসের উন্নয়ন দ্রুত এগিয়ে নিচ্ছে বেইজিং।

গত বছরের তুলনায় চীনের পরিশোধিত তেল, গ্যাসোলিন ও ডিজেলের চাহিদা আবারও কমেছে। চীনের তেল ও গ্যাস ব্যবহার শীর্ষে পৌঁছালেও এসবের জন্য বিদেশি তেল-গ্যাসের ওপর দেশটি আগের মতো নির্ভরশীল নয়।

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের চীনা এনার্জি গবেষণা প্রধান মিশেল মেইডান বলেন,অন্য দেশগুলোর তুলনায় চীনের জন্য সামান্য সুবিধা এবং নিরাপত্তা বাফার রয়েছে। ফলে সরবরাহ ঘাটতি বা দাম বৃদ্ধির কারণে চীনের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হচ্ছে না।

চীনের মোট প্রয়োজনীয় তেলের প্রায় অর্ধেক মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে আসে। বেশ কিছু সুবিধার কারণে বর্তমান পরিস্থিতিতে অনেক এশীয় দেশ চার দিনের কর্মসপ্তাহ বা বিশ্ববিদ্যালয় বন্ধের মতো চরম ব্যবস্থা নিলেও চীনের জন্য তা প্রয়োজন হয়নি।

বর্তমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে যানবাহন চলাচল আরো ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্বের নেতারা জরুরি তেলের রিজার্ভ থেকে রেকর্ড পরিমাণ তেল অবমুক্ত করা তথা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবুও ট্যাঙ্কার ও কার্গো জাহাজে হামলার কারণে তেল সরবরাহে সংকটের আশঙ্কা বেড়েই চলেছে।

এসি/১৪/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে