গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্কুল ও হাসপাতালে আক্রমণে জাতিসংঘের গভীর উদ্বেগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:০১ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৪৩ এএম ২০২৬
স্কুল ও হাসপাতালে আক্রমণে জাতিসংঘের গভীর উদ্বেগ
ছবি

যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘ

ইরানে ও অঞ্চলে বেসামরিক নাগরিক, তাদের অবকাঠামো, স্কুল ও হাসপাতালে আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভানেসা ফ্রেজিয়ার এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি নাজাত মাল্লা এম’জিদ এক যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেছেন, ‘আমরা বেসামরিক নাগরিক, তাদের অবকাঠামো, স্কুল ও হাসপাতালের ওপর আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন। স্কুল ও হাসপাতাল আক্রমণের উদ্দেশ্য হতে পারবে না।’

সংশ্লিষ্টদের অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়ে তারা আরো বলেন, ‘সর্বাধিক সংযম বজায় রাখা অপরিহার্য এবং সব পক্ষকে সর্বদা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।’ ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশই শিশু। এছাড়া, হামলায় দেশের নয়টি হাসপাতাল গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সানা/আপ্র/৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে