গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাসার চাঁদে যাওয়ার মিশন আর্টেমিস ২ আবারো পেছালো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩০ এএম ২০২৬
নাসার চাঁদে যাওয়ার মিশন আর্টেমিস ২ আবারো পেছালো
ছবি

১০ দিনের এই মিশনে এসএলএস রকেটের প্রথম যাত্রায় ওরিয়ন মহাকাশযানে করে চাঁদের চারপাশ ঘুরে আসবেন নভোচারীরা -ছবি নাসা

যান্ত্রিক ত্রুটির কারণে আবারো পিছিয়ে গেল নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস ২ মিশন। ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথে মানুষের যাওয়ার এ যাত্রাটি মার্চে হওয়ার কথা ছিল।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ৬ মার্চ উৎক্ষেপণের সব প্রস্তুতি চললেও গত সপ্তাহে ‘স্পেস লঞ্চ সিস্টেম’ বা এসএলএস রকেটের ওপরের অংশে হিলিয়াম গ্যাস প্রবাহে সমস্যা দেখা দিয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এ সমস্যা পরীক্ষা ও সারানোর জন্য রকেটটিকে এখন লঞ্চ প্যাড থেকে সরিয়ে আবার কারখানায় ফিরিয়ে নিচ্ছে তারা। সমস্যা সমাধান ও পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহের মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাসা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান লিখেছেন, রকেটটি ফিরিয়ে নেওয়ার কারণে মার্চে উৎক্ষেপণের সম্ভাবনা আর নেই।

এক ব্লগ পোস্টে নাসা বলেছে, বর্তমানে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর ভিত্তি করে এ বছরের “এপ্রিলে রকেটটি উৎক্ষেপণের সুযোগ তৈরি হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে তথ্যের বিশ্লেষণ, সারানোর কাজ ও আগামী দিনগুলোতে কাজের গতি কেমন থাকে তার ওপর।”

বিশাল আকারের এ রকেটে এবং ওরিয়ন মহাকাশযানটিকে শামুকের গতিতে খুব সাবধানে চার মাইল পথ পাড়ি দিয়ে পুনরায় কারখানায় ফিরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লাগবে নাসার।

সংস্থাটি বলেছে, রকেট সরিয়ে নেওয়ার কাজটি ২৪ ফেব্রুয়ারি করার পরিকল্পনা রয়েছে তাদের। ২১ ফেব্রুয়ারি ভোরের দিকে এ সমস্যাটি ধরা পড়ে। নাসা বলেছে, সে সময় এসএলএস রকেটের প্রপালশন স্টেজে ‘হিলিয়াম প্রবাহে বাধা’ লক্ষ্য করে তারা। আর্টেমিস ২ মিশনের চার নভোচারী হলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। রকেটে সমস্যা দেখা দেওয়ার ঠিক একদিন আগেই কোয়ারেন্টিনে প্রবেশ করেছিলেন চার নভোচারী। এখন নাসা বলেছে, বর্তমানে নভোচারীরা কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসেছেন।

বছরের শুরুতে আর্টেমিস ২ মিশনের কাজ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছিল নাসা। এর আগে, ২০২৪ সালে বেশ কিছু বিলম্বের পর উৎক্ষেপণের সময় নির্ধারণ হয়েছিল ২০২৬ সালের এপ্রিলে। ১০ দিনের এই মিশনে এসএলএস রকেটের প্রথম যাত্রায় ওরিয়ন মহাকাশযানে করে চাঁদের চারপাশ ঘুরে আসবেন নভোচারীরা। শুরুতে ফেব্রুয়ারির গোড়ার দিকে মিশনের লক্ষ্য স্থির করা হলেও রকেটের জ্বালানি ভরার মহড়ায় কিছু সমস্যা দেখা দেওয়ায় তা মার্চে পিছিয়ে যায়। এখন আবার সেই আগের অবস্থানেই ফিরে গেল উৎক্ষেপণের তারিখ, অর্থাৎ এপ্রিলে উৎক্ষেপণের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেটিও নির্ভর করছে রকেটের সমস্যাটি কত দ্রুত সমাধান করা যায় তার ওপর।

সানা/ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই