গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

মহাকাশে ৬ গ্রহের বিরল ‘মিছিল’ চলতি মাসেই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৪০ এএম ২০২৬
মহাকাশে ৬ গ্রহের বিরল ‘মিছিল’ চলতি মাসেই
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। আর এই মাসেই মহাকাশে দেখা যাবে ছয় গ্রহের বিরল ‘মিছিল’।

জানা যায়, ফেব্রুয়ারির শেষভাগে রাতের আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যাবে ছয়টি গ্রহ। এই ঘটনাকেই বলা হচ্ছে ‘গ্রহ মিছিল’ বা ‘গ্রহ সমাবেশ’।
নাসার তথ্য অনুযায়ী, অন্তত চার বা পাঁচটি গ্রহ একসঙ্গে দৃশ্যমান হলে তাকে ‘গ্রহ মিছিল’ বলা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই ছয়টি গ্রহ আকাশে কাছাকাছি সারিবদ্ধ অবস্থানে দেখা যাবে। এমন দৃশ্য খুব কমই দেখা যায়।

কেন ঘটে গ্রহ মিছিল: গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে প্রায় একই সমতল পথে, যাকে বলা হয় ইক্লিপটিক প্লেন। যদিও প্রতিটি গ্রহের গতি ও সূর্য থেকে দূরত্ব আলাদা, তবু কখনো কখনো পৃথিবী থেকে দেখলে সেগুলোকে একসঙ্গে সারিবদ্ধ মনে হয়। তবে এটি পুরোপুরি দৃষ্টিভ্রম। বাস্তবে গ্রহগুলোর মধ্যে দূরত্ব থাকে কোটি থেকে শত কোটি কিলোমিটার।

আগেও কি এমন হয়েছে? হ্যাঁ! ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—মোট সাতটি গ্রহ একসঙ্গে দেখা গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন সাত গ্রহের সমাবেশ আবার ২০৪০ সালের আগে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। 

সেই সময় রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের জ্যোতির্বিদ গ্রেগ ব্রাউন পিএ মিডিয়াকে বলেছিলেন, বছরে নিয়মিতভাবেই তিন, চার বা পাঁচটি গ্রহ একসঙ্গে দেখা যায়। কিন্তু ছয় বা সাতটি গ্রহ একসঙ্গে দৃশ্যমান হতে হলে অনেক শর্ত একসঙ্গে মিলে যেতে হয়। তাই পূর্ণাঙ্গ গ্রহ মিছিল তুলনামূলকভাবে বিরল।

খালি চোখে কোন গ্রহ দেখা যাবে: নাসা জানিয়েছে, গ্রহগুলোর গতি ধীর হওয়ায় এমন দৃশ্য কয়েক সপ্তাহ থেকে এক মাসের বেশি সময় ধরে দেখা যেতে পারে। কেউ কেউ এই সপ্তাহান্ত থেকেই গ্রহগুলোর সারিবদ্ধতা দেখতে পাচ্ছেন। তবে ২৮ ফেব্রুয়ারি রাতে গ্রহগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে।

খালি চোখে দেখা যাবে চারটি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল ও বৃহস্পতি। ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা টেলিস্কোপ লাগবে। দিগন্তের খুব কাছে অবস্থানের কারণে বুধ গ্রহটি মাঝে মাঝে দেখতে অসুবিধা হতে পারে।

দেখার সেরা সময়: স্থানীয় সময় অনুযায়ী সূর্যাস্তের প্রায় ৩০ মিনিট পর গ্রহ মিছিল দেখার সবচেয়ে ভালো সময়। পশ্চিম আকাশের নিচু দিকে তাকাতে হবে। খোলা দিগন্ত ও পরিষ্কার আবহাওয়া থাকলে দৃশ্য আরো ভালো হবে। নাসার ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো গ্রহ খালি চোখে দেখতে হলে সেটি দিগন্তের অন্তত কয়েক ডিগ্রি ওপরে থাকতে হয়। ১০ ডিগ্রি বা তার বেশি হলে দেখা সবচেয়ে সহজ। কারণ দিগন্তের কাছাকাছি পৃথিবীর বায়ুম-ল গ্রহের আলো ছড়িয়ে দেয় ও শোষণ করে ফেলে, ফলে উজ্জ্বল গ্রহও স্পষ্ট দেখা যায় না।

কোথা থেকে দেখা যাবে: এই গ্রহ মিছিল বিশ্বের প্রায় সব অঞ্চল থেকেই দেখা যাবে। তবে ২৮ ফেব্রুয়ারি একটি মধ্যবর্তী তারিখ হওয়ায় বিভিন্ন স্থানে কয়েক দিন আগে বা পরে দৃশ্যমান হতে পারে।

স্টার ওয়াকের তথ্য অনুযায়ী, সাও পাওলোতে সেরা দৃশ্য মিলবে ২৫ ফেব্রুয়ারি, এথেন্স, নিউইয়র্ক, মেক্সিকো সিটি ও টোকিওতে ২৮ ফেব্রুয়ারি, বেইজিং, বার্লিন, লন্ডন ও মুম্বাইয়ে ১ মার্চ এবং রেইকিয়াভিক থেকে ২ মার্চ এই গ্রহ মিছিল সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

সানা/মেহেদী/আপ্র/১০/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার
১৩ মে ২০২৬

সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকার

কাঁটাতারের বেড়া প্রসঙ্গে ভারত

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ
১২ মে ২০২৬

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ

 দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয় সরকার গঠনের সুযোগ পাওয়া...

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১২ মে ২০২৬

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবিকে কেন্দ্র করে চাপে পড়েছেন প্রধা...

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক
১২ মে ২০২৬

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী বিজয়ের চমক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পরপরই একাধিক বড় ঘোষণা দিয়ে চমক দেখিয়েছেন। অভিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই