গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে বিশ্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে বিশ্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি -ছবি রয়টার্স

বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থা হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাঁর ভাষ্য, সংস্থাটির ওপর আস্থা পুনরুদ্ধারের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর এ মন্তব্য করেন আরাকচি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্যও ‘আস্থা পুনরুদ্ধার’। আরাকচি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের কার্যকর ভূমিকার ঘাটতির কারণেই সংস্থাটির ওপর আস্থা কমেছে বা পুরোপুরি বিলুপ্ত হয়েছে বলে যে ধারণা তৈরি হয়েছে, অধিবেশনের প্রতিপাদ্যটি তারই বৈশ্বিক স্বীকৃতি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যেই তাঁর এবারের নিউইয়র্ক সফর হচ্ছে। তাঁর দাবি, যুদ্ধের পরিস্থিতি এখনো কার্যত বহাল রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এই মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধ অধিকার, স্বার্থ ও অবস্থান বিশ্বের সামনে তুলে ধরাই তাঁদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

জাতিসংঘের ওপর আস্থা হারানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরাকচি অভিযোগ করেন, কিছু দেশ আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন এমনকি মানবজাতির সম্মিলিত বিবেককেও উপেক্ষা করে নিজেদের আইনের ঊর্ধ্বে স্থান দিয়েছে। একই সঙ্গে তারা নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তির সুযোগ দাবি করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরাকচির ভাষ্য, এর ফলে ইসরায়েলকে তিনি যে ধরনের অপরাধী গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে অবাধ সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে নিউইয়র্কে পৌঁছে আরাকচি বলেন, জাতিসংঘের ওপর আস্থা কীভাবে হারিয়েছে এবং তা কীভাবে পুনরুদ্ধার করা যায়, সাধারণ পরিষদের অধিবেশনে সে বিষয়ে বিশ্বের সঙ্গে আলোচনা করার সুযোগ রয়েছে। 
সানা/আপ্র/২৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের বৈঠক হ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের
২৪ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যা...

ট্রাম্প-শি বৈঠকের আগে চার ‘রেড লাইন’ চীনের
২৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প-শি বৈঠকের আগে চার ‘রেড লাইন’ চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে চীনের চারটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘন...

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে বিভ্রান্তিকর যত তথ্য-দাবি
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে বিভ্রান্তিকর যত তথ্য-দাবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনে ৩৭ মিনিটের ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে