গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লোডশেডিংয়ে অন্ধকারে পুরো হাসপাতাল, মোমবাতির আলোয় চলছিল চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৪৮ এএম ২০২৬
লোডশেডিংয়ে অন্ধকারে পুরো হাসপাতাল, মোমবাতির আলোয় চলছিল চিকিৎসা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, লোডশেডিংয়ের সময় জেনারেটর খারাপ থাকায় অন্ধকারে ছেয়ে যায় পুরো হাসপাতাল। এ সময় মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় চিকিৎসাসেবা সচল রাখার চেষ্টা করেন চিকিৎসকরা। এমন ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন রোগীদের সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা।

হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লোডশেডিং হয়। সেখানকার জরুরি বিভাগসহ সব ওয়ার্ডই অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। হাসপাতালের লিফটও এ সময় বন্ধ হয়ে যায়। অন্ধকারের চিকিৎসা চালাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আবার রোগীদের আত্মীরাও সমস্যায় পড়েন। অন্ধকারে মোমবাতি ও মোবাইলে টর্চের আলোয় স্বাভাবিক পরিষেবা দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের অভিযোগ, লোডশেডিংয়ে অন্ধকার হয়ে যাওয়ায় তাদের হাঁটাচলায় সমস্যা হয়েছে। তারা দাবি করেন, বিকল্প হিসেবে অবশ্যই হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা করা উচিত।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাদের একটি জেনারেটর রয়েছে। কিন্তু, সেটি অচল হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। ভবিষ্যতে আর এমন পরিস্থিতি হবে না বলে আশ্বাস দেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা কিশলয় দত্ত।

তিনি বলেন, জেনারেটর খারাপ থাকার কারণে পরিষেবা ব্যাহত হয়। প্রয়োজনে একটি অতিরিক্ত জেনারেটর ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে।

এসি/আপ্র/২১/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু
২০ সেপ্টেম্বর ২০২৬

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্...

ইমরান খানের বোন আলিমা আটক
২০ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের বোন আলিমা আটক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আল...

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
২০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ই...

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপনের দাবি
২০ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপনের দাবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে পেন্টাগনের প্রকাশ করা সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই