গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১১ এএম ২০২৬
নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
ছবি

ছবি সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রাইভেটকারের চালকের বিরুদ্ধে। ওই নারীকে গাড়ির ভেতর থেকে বিভিন্ন ইশারা করা হচ্ছিল বলে অভিযোগ। পরিস্থিতি এড়াতে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। একপর্যায়ে গাড়িটি তার বাইকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী নারীর নাম সিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেছেন, গুরগাঁওয়ের সড়ক নারীদের জন্য নিরাপদ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিয়া তার মোটরসাইকেল নিয়ে একটি বাইকার দলের সঙ্গে গলফ কোর্স রোড ধরে যাচ্ছিলেন। তার দাবি, রাইডের শুরু থেকেই একটি প্রাইভেটকার তাদের পিছু নিচ্ছিল।

সিয়ার অভিযোগ, চলন্ত গাড়ির ভেতর থেকে তাকে আক্রমণাত্মকভাবে ইশারা করা হচ্ছিল। গাড়িতে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি করেন তিনি। তাদের দূরত্ব বজায় রাখতে বললেও তারা বাইক থামানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকে।

পরিস্থিতি বুঝতে পেরে সিয়া মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। এ সময় তার এক বন্ধু তাকে আড়াল করার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে গাড়িটি হঠাৎ সিয়ার মোটরসাইকেলের সামনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে আহত হন তিনি। এরপর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিয়ার মোটরসাইকেলে থাকা অ্যাকশন ক্যামেরায় পুরো ঘটনা ধারণ হয়।

দুর্ঘটনার পর সিয়ার এক বন্ধু গাড়িটির পেছনে ধাওয়া করেন। পরে একটি সিগন্যালে গাড়িটি থামলে তিনি চালককে আটকানোর চেষ্টা করেন। তবে চালক দায় অস্বীকার করে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেছেন সিয়া।

নিজের প্রকাশ করা ভিডিওতে গাড়িটির নিবন্ধন নম্বর উল্লেখ করে গুরগাঁও পুলিশের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হরিয়ানা, গুরগাঁও ও দিল্লি পুলিশকে ট্যাগ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত মামলা করা এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/১৪/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই