গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, যুগলকে ১৪০বার বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৫৭ এএম ২০২৬
বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, যুগলকে ১৪০বার বেত্রাঘাত
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদপানের কারণে ইন্দোনেশিয়ায় এক যুগলকে ১৪০বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন নারী অফিসার বেত দিয়ে আঘাত করেন। সেইসময় কাঁদতে কাঁদতে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে পড়লে নারী অফিসাররা অ্যাম্বুলেন্সে ওই তরুণীকে স্টেজ থেকে নিয়ে যায়।

বৃহস্পতিবার ওই যুগলকে ছাড়াও আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।  

দেশটির আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত্রাঘাত একটি নিয়মিত শাস্তি। প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত্রাঘাত শাস্তি পাবেন। এ ছাড়া মদ পান করলে অভিযুক্তকে ৪০বার বেত্রাঘাত করা হয়।  

বিবিসি জানিয়েছে, গতকাল দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যকে ২৩বার বেত্রাঘাত করা হয়। প্রাইভেট জায়গায় নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।  
আচেহ'র ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল বিবিসিকে বলেছেন, বাহিনীর ওই সদস্যকে তার পার্টনারের বাড়িতে ধরা হয়েছে। ওই সদস্যকে বরখাস্ত করা হবে বলে জানান তিনি।


 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই