গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনের রাস্তায় ভিক্ষা করছে মানবসদৃশ রোবট

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৫:২৮ এএম ২০২৬
চীনের রাস্তায় ভিক্ষা করছে মানবসদৃশ রোবট
ছবি

হাতজোড় করে ভিক্ষা চাইছে রোবট ভিক্ষুক -ছবিটি এক্স ভিডিও থেকে সংগৃহীত

চীনের সিচুয়ান প্রদেশে রাস্তায় এক মানবসদৃশ রোবটের ভিক্ষা করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুটপাতে হাঁটু গেড়ে বসে থাকা রোবটটি পথচারীদের কাছে হাতজোড় করে অর্থ সাহায্য চাইছে।

ভিডিও অনুযায়ী, রোবটটির সামনে একটি ছোট থালা রাখা রয়েছে, যেখানে কিছু কয়েন দেখা যায়। পাশাপাশি রাখা একটি কিউআর কোড স্ক্যান করে ডিজিটালভাবে অর্থ দেওয়ার সুযোগও রয়েছে।

রোবটটির গায়ে থাকা এলইডি স্ক্রিন ও লাউডস্পিকারে বারবার একটি বার্তা প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে-নিজেকে চার্জ দিতে বিদ্যুৎ প্রয়োজন, এবং সেই বিদ্যুতের বিল পরিশোধের জন্য অর্থ সাহায্য দরকার।

সংবাদমাধ্যমের তথ্যমতে, রোবটটি চীনা রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রির তৈরি ইউনিট্রি জি ওয়ান মডেল হতে পারে বলে শনাক্ত করা হয়েছে। এর আগে একই মডেলের রোবট ইকুয়েডরের একটি আগ্নেয়গিরিতে আরোহণ করে আলোচনায় আসে।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে প্রযুক্তির নতুন রূপ হিসেবে মজার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি হয়তো কোনো বিপণন কৌশল বা পারফরম্যান্স আর্ট।

অনেক ব্যবহারকারী কৌতুক করে মন্তব্য করছেন, ভবিষ্যতে রোবটের চাকরি সংকটের পাশাপাশি রোবটের ভিক্ষাবৃত্তির মতো পরিস্থিতিও দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীনের বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে এমন মানবসদৃশ রোবটকে জনসমাগমস্থলে দেখা যাওয়ার প্রবণতা বাড়ছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির দ্রুত অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে জনজীবন, অর্থনীতি ও নৈতিকতার ক্ষেত্রে নতুন ধরনের প্রশ্ন ও আলোচনার জন্ম দেবে। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই